Advertisement
E-Paper

শিল্পা শেট্টীর ‘বাস্টিয়ন’-এর দৈনিক আয় ২ থেকে ৩ কোটি! লেখিকার দাবিতে মুখ খুললেন রেস্তরাঁর মালিক

মাসকয়েক আগে লেখিকা শোভা দে জানান, শিল্পার রেস্তরাঁর দৈনিক আয় নাকি ২ কোটি। সপ্তাহান্তে সেই আয় পৌঁছে যায় ৩ কোটির কাছাকাছি। সত্যি কি তাই?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫
শিল্পা শেট্টী।

শিল্পা শেট্টী। ছবি: সংগৃহীত।

শিল্পা শেট্টীর রেস্তরাঁ ‘বাস্টিয়ন’ প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে। মুম্বইয়ের এই বিলাসবহুল রেস্তরাঁয় প্রায়ই নানা অনুষ্ঠানের আয়োজন হয়। এখানেই বসেছিল সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের বিয়ের প্রীতিভোজের আসর। সেখানে খাবারের দাম নেহাত কম না। মাসকয়েক আগে লেখিকা শোভা দে জানান, শিল্পার রেস্তরাঁর দৈনিক আয় ২ কোটি টাকা। সপ্তাহান্তে সেই পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩ কোটির কাছাকাছি। কী বললেন রেস্তরাঁ মালিক?

মাসকয়েক আগে শিল্পার রেস্তরাঁ থেকে ঘুরে এসে শোভা বলেন, ‘‘অসাধারণ জায়গায় শিল্পার নতুন ‘বাস্টিয়ন’ রেস্তরাঁটি। একদম উপরে ২১ হাজার বর্গফুট জায়গা, যেখান থেকে গোটা শহরটা দেখা যায়। আমি দেখলাম লোকজন আসছেন, ৫-৬ কোটির গাড়িতে চেপে। সেরা সব পানীয় খাচ্ছেন, মিনিটে লক্ষ টাকা খরচ করে ফেলছেন অতিথিরা।’’ মুম্বই শহরে নিশিযাপনের এক নতুন সংজ্ঞা দিয়েছে এই রেস্তরাঁ। ‘বাস্টিয়ান’-এর মালিকানা শিল্পার একার নয়, এই ব্যবসায় অংশীদার রয়েছে তাঁর। শিল্পার সঙ্গে ৫০ শতাংশের অংশীদারি রয়েছে রঞ্জিত বিন্দ্রার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, ‘‘আমি রঞ্জিৎকে পেয়ে খুব খুশি। যখন আমাদের দেখা হয়, তখন আমি গ্রাহক হিসাবে যেতাম সেখানে। ও তখন বলে ওরলিতে আরও একটা আউটলেট খোলা হবে। ওর পরিকল্পনা ভাল লাগে। অতিমারির সময় রেস্তরাঁটি খোলা হয়। মাত্র কয়েক বছরে এমন শ্রীবৃদ্ধি হয়েছে।’’ যদিও শিল্পার ব্যবসার সঙ্গী এর পুরো কৃতিত্ব শিল্পাকে দিয়েছেন। তিনি জানান, শিল্পা ব্যবসায় যোগদান করে ভাগ্য সঙ্গে এনেছে। পাশাপাশি ‘বাস্টিয়ন’-এর দৈনিক আয় প্রসঙ্গে শোভার দাবি উড়িয়ে রণজিৎ বলেন, ‘‘আমিও শুনেছি, আমাদের দৈনিক আয় নাকি ২ কোটি। ইশ্! যদি সত্যি হত। তবে একদিন নিশ্চয়ই হবে।’’

Shilpa Shetty Bollywood Actress Bastian
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy