Advertisement
E-Paper

শাহরুখের বিরুদ্ধে ওঠে মত্ত থাকার অভিযোগ! ১৪ বছর আগে ওয়ানখেডেতে ঠিক কী ঘটেছিল?

ওয়ানখেডেতে শাহরুখের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়। ২০১২ সালের সেই রাতে ঠিক কী ঘটেছিল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২০:২০
ওয়াংখেডেতে সে রাতে কী ঘটেছিল শাহরুখের সঙ্গে?

ওয়াংখেডেতে সে রাতে কী ঘটেছিল শাহরুখের সঙ্গে? ছবি: সংগৃহীত।

২০১২ সাল। ওয়ানখেডে স্টেডিয়ামে আইপিএল-এর একটি ম্যাচের পরে প্রায় মধ্যরাতে কেকেআরের জয় উদ্‌যাপন করতে গিয়ে সেখানকার এক নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ক্রিকেটদলের অন্যতম কর্ণধার শাহরুখ খান। পাঁচ বছরের জন্য শাহরুখের ওয়ানখেডেতে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। কিন্তু, সে দিন রাতে ঠিক কী কারণে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় শাহরুখের? জানালেন মুম্বই পুলিশের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইকবাল শেখ।

তুলকালাম সেই ঝামেলার পরে প্রায় তিন বছর ওয়ানখেডেতে পা দিতে পারেননি শাহরুখ। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে রীতিমতো রেগে গিয়ে কুকথা বলতে শোনা যায় শাহরুখকে। ইকবালের কথায়, ‘‘ওয়ানখেডে স্টেডিয়াম যে এলাকায় অবস্থিত, আমি সেই এলাকার বিভাগীয় এসিপি ছিলাম। তাই আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি যখন প্রধান কক্ষের সামনে পৌঁছোই, তখন এমসিএ-র এক কর্মী আমাকে জানান যে, শাহরুখ ঝামেলা করছেন। যদিও ততক্ষণে ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। বেশিরভাগ লোক চলে গিয়েছিলেন। এমনকি কয়েকটি আলোও নিভিয়ে দেওয়া হয়েছিল।’’

সামান্য কথা কাটাকাটি দিয়ে শুরু একটা ঘটনা দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। ওই রাতে মাঠে কিছু বাচ্চা ছেলেমেয়েদের সঙ্গে খেলছিলেন শাহরুখ। সেখানে তাঁর দুই ছেলেমেয়েও উপস্থিত ছিল। সেই সময় একজন নিরাপত্তাকর্মী নাকি তাঁদের মাঠে উপস্থিতি নিয়ে আপত্তি জানান। তাতেই রেগে যান শাহরুখ। ইকবালের কথায়, ‘‘এই গোটা ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমি শাহরুখকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’’

ওই দিন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীর দাবি ছিল, অভিনেতা মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও ওই ঘটনা প্রসঙ্গে শাহরুখ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। বরং তিনি জানান, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাই ছোট ছোট বাচ্চাদের হেনস্থা করেছিলেন বলে তিনি রেগে যান।

Shah Rukh Khan Wankhede Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy