Advertisement
E-Paper

Shehnaaz Gill: প্রিয় অভিনেত্রী শেহনাজকে সামনে দেখে কান্নায় ভেঙে পড়লেন ভক্ত, কী হল তার পর?

অন্য রকম এক অভিজ্ঞতার মুখোমুখি শেহনাজ গিল। তাঁকে দেখে হাউহাউ করে কেঁদে ফেললেন ভক্ত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ২১:২৩
শেহনাজকে দেখে কেঁদে ফেললেন ভক্ত

শেহনাজকে দেখে কেঁদে ফেললেন ভক্ত

স্বপ্নের তারকা। তাঁকে দূর থেকে দেখা এক রকম। আর তাঁকে ছুঁতে পারার অনুভূতি যে একেবারে আলাদা! যেন হাতের মুঠোয় আকাশের উজ্জ্বল তারা। তেমনটা ঘটলে ঠিক কী করেন কেউ? সম্প্রতি সেই অভিজ্ঞতাই হল শেহনাজ গিলের। সৌজন্যে মুম্বইয়ের এক তরুণী।

শেহনাজের অন্ধ ভক্ত ওই তরুণী। প্রিয় তারকাকে চোখের সামনে দেখে তাই আর আবেগ ধরে রাখতে পারেননি। অভিনেত্রীকে জড়িয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন। মুম্বই সংবাদমাধ্যমের খবর, একটি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন শেহনাজ। তখনই দেহরক্ষীর কড়া নজর এড়িয়ে অভিনেত্রীর বুকে এসে ঝাঁপিয়ে পড়েন ওই অনুরাগী। নায়িকাও কিন্তু শুধু হাতে ফেরাননি ভক্তকে। একরাশ ভালবাসা, আদরে ভরিয়ে দিয়েছেন।

হাসিখুশি মিষ্টি মেয়ে বলেই পরিচিত শাহনাজ। ‘বিগ বস’-এর বাড়িতে সিদ্ধার্থ শুক্লর সঙ্গে প্রেমের কারণেই চর্চায় উঠে এসেছিল অভিনেত্রীর নাম। একটি পঞ্জাবি ছবিতে মুখ্য চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। তবে খুব শীঘ্রই হিন্দি ছবিতে হাতেখড়ি হতে চলেছে তাঁর। সলমন খানের ছবি ‘কভি ইদ, কভি দিওয়ালি’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শেহনাজকে।

Shehnaaz Gill Siddhart Shukla Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy