Advertisement
E-Paper

Money Heist Season 5: মানি হাইস্ট সিজন ৫-এ ‘বিশেষ ভূমিকায়’ বিরাট কোহলী, ববি দেওল!

দুই পর্বের এই ওয়েব সিরিজের প্রথমটির সঙ্গে ভারতীয় দর্শকরা বর্তমানে একাত্ম বোধ করছেন। সৌজন্যে বিরাট কোহলী এবং ববি দেওল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ১১:২৩
গ্রাফিক— শৌভিক দেবনাথ।

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

গত শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘মানি হাইস্ট: সিজন ৫’। এই স্প্যানিশ ওয়েবসিরিজ নিয়ে ভারতীয় দর্শকদের ব্যাপক উন্মাদনা। তা আরও বাড়বে। কারণ, দুই পর্বের এই সিরিজের প্রথমটির সঙ্গে ভারতীয় দর্শকরা আরও একাত্ম বোধ করছেন বিরাট কোহলী এবং ববি দেওলের জন্য। ‘মানি হাইস্ট’-এর একটি চরিত্রের সঙ্গে এই দুজনের অস্বাভাবিক মিল খুঁজে পেয়েছেন তাঁরা।

সিরিজের একটি দৃশ্যে দেখা যাচ্ছে মার্সেইকে গ্রেফতার করার সময় তিনি যখন হেলিকপ্টারে চেপে পালানোর চেষ্টা করছেন, তখন একজন সেনা তাঁর দিকে অস্ত্র উঁচিয়ে কড়া চোখে তাকিয়ে আছেন। শেষ পর্যন্ত মার্সেইকে গ্রেফতার করা যায়নি। তিনি অদৃশ্য হয়ে যান। তখন এক সেনা আধিকারিক স্থানীয় এক কৃষককে মার্সেইয়ের ব্যাপারে জেরা করছেন। ওই সেনা আধিকারিকের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলী ও অভিনেতা ববি দেওলের মুখের আশ্চর্য মিল পেয়েছেন দর্শকরা।

তারপরেই শুরু হয়ে যায় হইচই। নেটমাধ্যম ছেয়ে যায় ‘মানি হাইস্ট’-এর সঙ্গে কোহলী, ববির ‘সম্পর্ক’ নিয়ে মন্তব্যে। উল্লসিত দর্শকেরা লেখেন, ‘মানি হাইস্টে বিরাট কোহলীকে অভিনয় করতে দেখে দারুণ লাগল’, ‘মানি হাইস্টে কোহলী, ববির যুগলবন্দি’, ‘মানি হাইস্টে কোহলী, ববি বিশেষ ভূমিকায়’ ইত্যাদি।

এমনিতেই ‘মানি হাইস্ট’ নিয়ে উত্তেজনা চরমে। তা কোহলী, ববির ‘কৃপা’-য় আরও বেড়ে গেল, তাতে সন্দেহ নেই।

Money Heist Virat Kohli Bobby Deol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy