•আগে ব্লাউজ বানান, তার পর শাড়ি কিনুন। ব্লাউজের ফ্যাশনে এখন ইন আমেরিকান হল্টার নেক।
শুধু পিঠ খোলা নয়, ব্লাউজের সামনের কাট যত ডিপ হবে, পুরুষের চোখ তত আপনার দিকেই যাবে
•পরতে পারেন নেট, জর্জেট বা শিফনের ফুল স্লিভ। স্কিন কালারের নেট হাতায় এমব্রয়ডারি করা থাকলে ট্যাটু এফেক্ট হবে।
লম্বা হাতার ব্লাউজ তো চলছেই। ডিজাইন বদলে চুড়িদারের প্লিটটা হাতে নিয়ে আসুন
•থ্রি-কোয়ার্টার স্লিভে হাতের ধারে ডিটেলিং থাকুক। তার পর কিনুন হ্যান্ডলুম বা তাঁতের শাড়ি
•ক্যাপ স্লিভ দিয়েও ফ্যাশন করতে পারেন। হাতার ঝুল হবে তিন ইঞ্চি
•জ্যাকেট বা শ্রাগের সঙ্গে শাড়ি দিয়ে স্টাইল বদলাতে পারেন
পরামর্শ: অভিষেক দত্ত, ফ্যাশন ডিজাইনার
বাঘের সঙ্গে পুজোতে
•দেশের মধ্যে পেঞ্চ, কানহা, করবেট, বান্ধবগড় ওয়াইল্ড লাইফ সাফারিতে যেতে চাইলে অক্টোবর সেরা সময়। ন্যাশনাল পার্ক খোলাও থাকে,
গরমও বেশি থাকে না। তবে পুজোয় যেতে হলে এখনই সাফারি বুক করুন। তিরিশ দিন আগেই সব হোটেল বুকড হয়ে যায়
•ভিসা অন অ্যারাইভালের দৌলতে এ বার পুজোয় হট ডেস্টিনেশন সেশেলস,
কেনিয়া, জর্ডন, তাইল্যান্ড। কেরল, রাজস্থানের খরচেই আপনার বিদেশ ঘোরা হয়ে যাবে
•নেট থেকে নিজে ফ্লাইটের টিকিট আর হোটেল বুক করলে হাজার দশেক টাকা বেঁচে যাবে
•নিজে ট্রিপ প্ল্যান করলে হোটেলের বদলে এয়ারবিএনবি (বুকিং সাইট ও অ্যাপ: এয়ার বেড অ্যান্ড ব্রেকফাস্ট) থেকে রুম বুক করুন।
হোটেলের অর্ধেক খরচে হয়ে যাবে
পরামর্শ: রাজীব কালে, প্রেসিডেন্ট, থমাস কুক ইন্ডিয়া
•স্কিনে অক্সি প্যাক লাগান। স্কিন গ্লসি হবে। ট্যান রিমুভ হবে, জেল্লা বাড়বে
•ঘরোয়া প্যাকের বদলে রেডিমেড প্যাকের ডিমান্ড এখন বেশি। স্কিন টেস্ট করে নারিশমেন্ট প্যাক লাগান
•শুধু শরীরে নয়। স্কিনে টক্সিন রিমুভ করাটাও জরুরি। পুজোর আগে দু’দিন ম্যাসাজ মাস্ট
প্রিয়ঙ্কার মতো চুল চাইলে
•এখনই শুরু করে দিন কেরাটিন ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টে চুল সিল্কি ও গ্লসি হবে
•ভেজা চুলে মন কাড়ুন। আজ থেকে নিয়ম করে সিরাম লাগান। বালিগঞ্জ কালচারাল মাত করতে সিরামের সঙ্গে নিয়মিত পার্লারে গিয়ে হেয়ার স্পা করান
•জলে এক কাপ ব্র্যান্ডি মিশিয়ে মাথায় ঢালুন।চুল চকচকে হবে।ব্যস, আর কী চাই! অষ্টমীর রাতে মুদিয়ালির মন্ডপে আপনিই ‘প্রিয়ঙ্কা’
পরামর্শ: কেয়া শেঠ, বিউটিশিয়ান
•চর্বি কমাবেন?
তবে ৫ দিনে ১০ কেজি ওজন কমানোর বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না।
ওটা অসম্ভব
•প্রতিদিন জিমে সময় দিতে না পারলে দু’-তিন দিনের জন্য পার্সোনাল ট্রেনার রাখুন।
তার কাছে শিখে নিয়ে নিজে বাড়িতে করুন।
পার্সোনাল ট্রেনারের তিন দিনের খরচ পড়বে মোটামুটি হাজার টাকা
•শুধু পেটের ব্যায়াম (সিট আপ, ক্রাঞ্চ)-এর উপর জোর দেবেন না।
নিয়মিত দৌড়ঝাঁপের কার্ডিও আর গায়ের জোর বাড়ানোর ব্যায়াম (স্কোয়াট, লাউঞ্জ) করুন।
তাতেই চর্বি কমবে। সিক্স প্যাকস না হলেও থ্রি প্যাকস দেখা দিতে শুরু করবে
•স্কিন হাগিং টি-শার্ট পরতে হলে বাইসেপস ঠিক করতে হবে।
বাইসেপস-ট্রাইসেপসের জন্য একদিন অন্তর বাইসেপস কার্ল আর ট্রাইসেপস ডিপস করুন
•এখনও ৫০ দিন বাকি। তাই চর্বি ঝরাতে তাড়াহুড়ো করে ফ্যাট বার্নার খাবেন না। হিতে বিপরীত হবে
পরামর্শ: চিন্ময় রায়, ফিটনেস বিশেষজ্ঞ
মণ্ডপে স্লিম ফিট
•চিকেন উইঙ্গস বা ক্রিস্পি চিকেন ছাড়া তো পার্টি জমে না।
কিন্তু পুজোয় স্লিম হতে চাইলে এই ক’দিন ডিপ ফ্রায়েড খানা একদম না।
তবে শুধু ডিপ ফ্রায়েড নয়, মিষ্টি বাদ দিতে হবে মেনু থেকে
•পমফ্রেট হোক বা রুই-কাতলা, প্রতিদিন লাঞ্চ ও ডিনারে প্লেটে যে কোনও মাছ থাকাটা মাস্ট।
তবে দু’টোর বেশি নয়। এতে শরীরে প্রোটিন ইনটেক যেমন বাড়বে, তেমনই আপনাকে স্লিম হতেও সাহায্য করবে
••মেনুতে শাক থাকলেই ভুরু কোঁচকান? তবে এখন থেকে সপ্তাহে অন্তত দু’ দিন প্লেটে থাকুক শাকের কোনও পদ।
শাক পনির হোক বা সর্ষোঁ দা শাগ—স্বাদ বদলও হবে
•স্লিম হতে গেলে ভাত ছাড়তে হবে—এই ধারণাটা ভুল, তবে দিনে দু’বার নয়।
একবার। আর ডিনারে, পাতে থাকুক ২-৩টি রুটি বা পাউরুটি। ট্রাই করে দেখুন, পুজোর আগেই চেহারায় পরিবর্তন চোখে পড়বে
•তবে শুধু কি স্লিম হলেই হবে, প্যান্ডেলের পাশে দাঁড়ানো ছেলেটিকে ইমপ্রেসও তো করতে হবে।
তাই এখন থেকেই ডায়েটে থাকুক স্যালাড, টক দই,আর ফ্রুট জুস। এতে স্কিনে জেল্লা বাড়বে
পরামর্শ: রেশমী রায়চৌধুরী, ডায়েটিশিয়ান