Advertisement
E-Paper

৩৫০ জন স্পেশালিস্ট অফিসার খুঁজছে সরকারি ব্যাঙ্ক, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ এপ্রিল

ব্যাঙ্কের একাধিক বিভাগে সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার-সহ নানা পদে নিয়োগ করা হবে কর্মী। সাধারণ বিভাগ এবং সংরক্ষিত বিভাগ মিলিয়ে শূন্যপদ রয়েছে ৩৫০টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৮:১৮
ব্যাঙ্কে কর্মখালি।

ব্যাঙ্কে কর্মখালি। — প্রতীকী চিত্র।

রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাঙ্কে কর্মখালি। সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

স্পেশালিস্ট অফিসার নেওয়া হবে। ব্যাঙ্কের একাধিক বিভাগে সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার-সহ নানা পদে কর্মী নিয়োগ করা হবে। সাধারণ বিভাগ এবং সংরক্ষিত বিভাগ মিলিয়ে শূন্যপদ রয়েছে ৩৫০টি। পদ অনুযায়ী বেতন দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে। এ ছাড়াও নেপাল ও ভুটানের নাগরিকেরাও আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারিত করা হয়েছে। সেগুলি জানতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটে (https://indianbank.bank.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে প্রয়োজনীয় তথ্য পূরণ ও আবেদনমূল্য জমা দিতে হবে। এর ছবি, ডিক্লারেশনপত্র-সহ অন্যান্য প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনপত্র জমা দেওয়া দরকার। ২৮ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে প্রার্থী বাছাই করা হবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Indian Bank Job Vacancy Bank Job Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy