Advertisement
E-Paper

Shah Rukh-Gauri: স্বস্তিতে খান পরিবার, শাহরুখের পর এ বার কাজে ফিরলেন গৌরী, এলেন জনসমক্ষে

ছেলে আরিয়ান খানের গ্রেফতারির পর থেকে প্রকাশ্যে আসেননি গৌরী। ‘মন্নত’-এর চার দেওয়ালের ঘেরাটোপে দিনরাত প্রার্থনা করেছেন সন্তানের জন্য।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১৩:৫৮
কাজে ফিরছেন শাহরুখ-গৌরী।

কাজে ফিরছেন শাহরুখ-গৌরী।

দীর্ঘ লড়াইয়ে সাময়িক বিরতি। তর্ক-বিতর্ক, আইনি জটিলতা কাটিয়ে ছেলেকে বাড়ি ফেরাতে পেরেছেন বাবা-মা। শাহরুখ খান এবং গৌরী খান। আরিয়ান খান ঘর ওয়াপসির পর থেকেই একটু একটু করে ছন্দে ফিরছে ‘মন্নত’। ছবির শ্যুটের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু ‘বাদশা’র। তাঁরই সঙ্গে এ বার আড়াল থেকে সামনে আসছেন গৌরীও।

ছেলে আরিয়ানের গ্রেফতারির পর থেকে জনসমক্ষে আসেননি গৌরী। ‘মন্নত’-এর চার দেওয়ালের ঘেরাটোপে দিনরাত প্রার্থনা করেছেন সন্তানের জন্য। পরিস্থিতি খানিক স্বাভাবিক হতে কাজে ফিরলেন শাহরুখ-পত্নী। ব্যবসায়ী ফাল্গুনী এবং শেনের নতুন বিপণিকে সাজিয়ে তুলেছেন অন্দরসজ্জা বিশেষজ্ঞ গৌরী। ইতিমধ্যে বৈঠকও সেরেছেন দুই ব্যবসায়ীর সঙ্গে। সেই ভিডিয়োই সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সঙ্গে প্রকাশ্যে এনেছেন নিজের হাতে সাজানো বিপণির কয়েক ঝলক। গৌরীকে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে দেখে উচ্ছ্বসিত শাহরুখের একদা প্রিয় বন্ধু, পরিচালক ফারহা খান।

বর্তমানে খানিক স্বস্তির পরিবেশ খান পরিবারে। বুধবার বম্বে হাই কোর্ট জানিয়ে দিয়েছে, আরিয়ানকে আর মাদক বিরোধী সংস্থার কার্যালয়ে সাপ্তাহিক হাজিরা দিতে হবে না। জামিনের এই শর্ত বাতিলের আবেদন করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২৩ বছরের তারকা-তনয়। সাম্প্রতিক অতীতের তিক্ততা ভুলে তাই আপাতত কাজে মন দিচ্ছেন আরিয়ানের মা-বাবা।

Shah Rukh Khan gauri khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy