Advertisement
E-Paper

শ্যুটের মাঝে নায়িকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন নায়ক!

গোটা টিমের সামনে তাঁরা দু’জনে একে অপরের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন বলে জানা যায়। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৭
ঘনিষ্ঠ নায়ক ও নায়িকা

ঘনিষ্ঠ নায়ক ও নায়িকা

নায়ক একটি সম্পর্কে জড়িত বহু দিন ধরে। কিছু বছর আগে বিবাহ-বিচ্ছেদ হয়েছে নায়িকার। তাঁর নতুন সম্পর্ক নিয়ে কানাঘুষো অনেক কিছুই শোনা যায় টলি-পাড়ায়। কিন্তু নিজে থেকে কখনও কিছু খোলসা করেননি অভিনেত্রী। সম্প্রতি নতুন ছবির শ্যুটিংয়ের বিভিন্ন গোপন ঘটনা নিয়ে ফিসফাস চলছে টলিগঞ্জে।
ছবি মুক্তি পেয়ে গিয়েছে বেশ কিছু দিন হল। প্রচার চলেছিল পুরো দমে। প্রচারের খাতিরে কিছু ভিডিয়ো শ্যুট করার প্রয়োজন পড়েছিল। সেই চিত্রনাট্যে ঘনিষ্ঠ দৃশ্য ছিল বটে। কিন্তু ততটুকুতে মন ভরেনি নায়ক-নায়িকার। গোটা টিমের সামনে তাঁরা দু’জনে একে অপরের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন বলে জানা যায়।
সূত্রের খবর, শুধু তাই নয়, নায়ক নাকি নায়িকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন এক দিনের জন্য! কিন্তু এই বিষয়ে মুখ খুলতে রাজি নন প্রযোজনা সংস্থা বা পরিচালকের টিমের কেউই। কিন্তু আলোর মতো ছড়িয়ে পড়েছে এই গোপন সম্পর্কের বিভিন্ন খুঁটিনাটি। নায়ক বা নায়িকা অথবা নায়কের প্রেমিকা, কারও কাছ থেকেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে মৌমাছি যে মধুর জন্য উড়ে উড়ে যাবে তা তো সকলেরই জানা!

tollywood Celebrity Gossip Hero heroine secret relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy