Advertisement
E-Paper

অসময়ে পাশে পাননি স্ত্রীকে, গোবিন্দ ও সুনীতার দাম্পত্যজীবন নিয়ে কোন কথা জানালেন কন্যা টিনা

গত দু’বছর স্বামীকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুনীতা। এ বার গোবিন্দের স্ত্রীকে নিয়ে উষ্মা প্রকাশ করলেন অভিনেতার মনোচিকিৎসক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৭:৫৮
Govinda\\\\\\\\\\\\\\\'s Wife never Present when he was shot Revealed His Psychiatrist

গোবিন্দ ও সুনীতার দাম্পত্যজীবনের গোপন কথা প্রকাশ্যে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গেবিন্দ ও সুনীতার প্রায় ৩৭ বছরের দাম্পত্যজীবন। যদিও গত দু’বছরে বলিউডে অন্যতম আলোচিত দম্পতি তাঁরা। কখনও গোবিন্দের পায়ে গুলি লাগা হোক, কখনও আবার পরকীয়ার অভিযোগ। গত দু’বছর ধরে স্বামীকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুনীতা। এ বার গোবিন্দের স্ত্রীকে নিয়ে উষ্মা প্রকাশ করলেন অভিনেতার মনোচিকিৎসক। একইসঙ্গে অভিনেতার মেয়ে টিনা আহুজা মা-বাবাকে নিয়ে দিলেন কোন তথ্য?

বছর দুয়েক আগে যখন গোবিন্দ নিজেরই বন্দুক থেকে গুলিবিদ্ধ হন, তখন একটা লম্বা সময় ধরে তাঁকে থেরাপি নিতে হয়। যে মনোচিকিৎসক তাঁর চিকিৎসা করেন। তিনি জানান, গোবিন্দ যখন ব্যথায় কাতর তখন পাশে পাননি স্ত্রীকে। অভিনেতা একা একাই আসতেন থেরাপিতে। যদিও অভিনেতার প্রশংসায় তিনি বলেন, ‘‘গোবিন্দের অসম্ভব নিয়ন্ত্রিত জীবনযাপন, রোজ যোগব্যায়াম করেন, নিয়ম মেনে খাওয়াদাওয়া করেন।’’ যদিও গত কয়েক বছরে স্বামীকে নিয়ে ঠিক উল্টো কথাই বলে এসেছেন অভিনেতার স্ত্রী। সুনীতা জানান, গোবিন্দ নিজের খেয়াল রাখেন না। চারপাশে তাঁবেদার নিয়ে ঘুরে বেড়ান কেবল। যদিও সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবসের একটি অনুষ্ঠানে এসে টিনাকে বাবা-মায়ের দাম্পত্য জীবন সম্পর্কে প্রশ্ন করলে স্বল্প কথায় বলেন, ‘‘গত দু’বছর আমাদের পরিবারের জন্য খুব একটা ভাল ছিল না। অনেক ঝড় ঝাপটা গিয়েছে।’’

Celeb Gossip Govinda Sunita Ahuja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy