Advertisement
E-Paper

আর্থিক প্রতারণা মামলা থেকে রেহাই চান, নিজেকে বাঁচাতে সলমনের ‘ডান হাত’ হয়ে গেলেন রাজপাল?

সলমন বরাবর রাজপালকে সমর্থন করেছেন। এর আগেও আরও একবার আর্থিক প্রতারণায় অভিযুক্ত অভিনেতা পাশে পেয়েছেন ‘ভাইজান’কে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৯:৪৭
রাজপাল যাদবের পাশে সলমন খান।

রাজপাল যাদবের পাশে সলমন খান। ছবি: ফেসবুক।

৯ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলা একদিকে। অন্যদিকে, সলমন খানের সমর্থন। সেই জোরেই নতুন ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন রাজপাল যাদব। খবর, প্রযোজক দিল রাজুর আগামী ছবিতে তাঁকে ‘ভাইজান’-এর ‘ডান হাত’ হিসাবে দেখা যাবে!

চলতি মাসের গোড়ার কথা। এক পুরস্কারমঞ্চে সঞ্চালক প্রকাশ্যে রাজপালকে তাঁর আর্থিক প্রতারণা নিয়ে হেনস্থা করেছিলেন। মঞ্চে রাজপাল মুদ্রাস্ফীতি নিয়ে বক্তব্য জানিয়েছিলেন। তখনই সঞ্চালক তাঁকে কটাক্ষ করে বলেছিলেন, “রাজপালভাই, ডলার আর রুপির যতই ওঠানামা হোক না কেন, আপনাকে বকেয়া টাকা ফেরত দিতেই হবে।” ভিডিয়ো আকারে সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই সলমন সমর্থন জানান রাজপালকে। আশ্বস্ত করেন, ৩০ বছর ধরে অভিনয় করে আসছেন রাজপাল। তিনি কাজ পাবেন। খবর, এর পরেই দিল রাজুর ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় নেওয়ার কথা বলেন সলমন। প্রযোজক সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। যদিও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, যোগ্যতার জোরেই সলমন অভিনীত ছবিতে সুযোগ পেয়েছেন রাজপাল।

আরও খবর, হাতের ছবির শুটিং শেষ করেই রাজপাল শুরু করবেন নতুন ছবির কাজ। অ্যাকশনধর্মী এই ছবির সিংহভাগ শুটিং হবে মুম্বইয়ে। এই প্রথম নয়, রাজপালকে বরাবর সমর্থন জানিয়ে এসেছেন সলমন। এর আগেও একবার আর্থিক প্রতারণার দায়ে জেল হয়েছিল রাজপালের। তখনও তিনি পাশে পেয়েছিলেন ‘ভাইজান’কে।

Salman Khan Rajpal Yadav
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy