গত বছর মারা যান ধর্মেন্দ্র। তার পরেই পদ্মশ্রী সম্মাননা দেওয়া হয় তাঁকে। ২৫ মে রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মূর হাত থেকে স্বামীর মরণোত্তর এই সম্মান গ্রহণ করলেন হেমা মালিনী। সঙ্গে ছিলেন ছোট মেয়ে অহনা ও ছোট জামাই। ধর্মেন্দ্র জীবিত থাকাকালীন হেমা মালিনী এবং অভিনেতার প্রথম স্ত্রী প্রকাশ কৌর সম্পর্ক নিয়ে ‘নানা মুনির নানা মত’। অভিনেতার মৃত্যুর পর দুই বাড়িতে ভিন্ন শ্রাদ্ধের অনুষ্ঠানের পর সেই বিতর্ক যেন মাথা চাড়া দিয়ে ওঠে। যদিও হেমা অবশ্য জানান, দুই পরিবারের মধ্যে কোনও রকমের মতবিরোধ নেই। এ বার পদ্মশ্রী পুরস্কার হেমা নিতে ফের কথা উঠল অভিনেতার প্রথম স্ত্রীর।
আরও পড়ুন:
হালকা গোলাপি শাড়ি পরে পুরস্কার অনুষ্ঠানে যান অভিনেত্রী। অভিনেতাকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা হওয়ার পরেই ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান হেমা। তিনি জানান, ২৫ মে দিনটা তাঁদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। যখন পুরস্কার নিচ্ছিলেন হেমা সেই সময় দর্শকাসনে বসে কাঁদছেন মেয়ে অহনা। হেমা জানান, বড় মেয়ে ঈশা দেওলেরও আসার কথা ছিল। কিন্তু শেষমেশ আসতে পারেননি। শুধু বড় মেয়ের অনুপস্থিতি নয়, ধর্মেন্দ্রের আগের স্ত্রীর দুই ছেলে সানি ও ববির অনুপস্থিতির নেপথ্যে ব্যাখ্যা দিয়ে জানান, পরিবারের সকলে জানে সানি ও ববি দু’জনের মতামত নিয়েই এই পুরস্কার নিতে এসেছেন তিনি।