Advertisement
E-Paper

বিরুষ্কার বিয়েতে খরচ হয়েছিল ১০০ কোটি! বিজয়-রশ্মিকার বিয়েতেও এলাহি আয়োজন, কত খরচ হচ্ছে?

রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল রিসর্টে বিয়ে করছেন তাঁরা। সেই রিসর্ট থেকে দেখা যায় অরাবলী পর্বত। রিসর্টের প্রতিটি কোণে রয়েছে শৌখিনতার ছোঁয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৮
How much Vijay Deverakonda and Rashmika Mandanna are spending for wedding

বিরাট-অনুষ্কা বিয়ের খরচের চেয়ে বেশি খরচ হচ্ছে বিজয়-রশ্মিকার বিয়েতে? ছবি: সংগৃহীত।

২৬ ফেব্রুয়ারি বিয়ে করলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বহু দিন ধরে তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার উদয়পুরে চারহাত এক করলেন দক্ষিণী তারকাজুটি। দু’টি ভিন্ন মতে বিয়ে করছেন তাঁরা। এলাহি আয়োজনও ছিল বিয়েতে। শোনা যাচ্ছে, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের খরচের কাছাকাছি নাকি বিজয় রশ্মিকার বিয়ের খরচ।

রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল রিসর্টে বিয়ে করছেন তাঁরা। সেই রিসর্ট থেকে দেখা যায় সুপ্রাচীন অরাবলী পর্বত। রিসর্টের প্রতিটি কোণে রয়েছে শৌখিনতার ছোঁয়া। এই রিসর্টে রয়েছে ১১৭টি বিলাসবহুল ঘর। তার মধ্যে রয়েছে কিছু সুইট ও ভিলাও। এই ঘরে এক রাতে থাকার খরচ ২০ থেকে ৫০ হাজার টাকা। কয়েকটি বিশেষ ভিলা রয়েছে, যার খরচ প্রায় ৭০ হাজার টাকা। তাই বিয়ের স্থানের জন্য বিজয়-রশ্মিকা যে মোটা অঙ্ক খরচ করেছে, তা অনুমান করাই যায়। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সব মিলিয়ে বিয়ের জন্য ২.৫ কোটি টাকার আশপাশে খরচ করেছেন বিজয় ও রশ্মিকা।

২০১৭ সালের ডিসেম্বর মাসে ইটালিতে বিয়ে করে চমকে দিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। বলা ভাল, সেখান থেকেই যেন ‘ডেস্টিনেশন’ বিয়ের চল শুরু। সেই বিয়ের সাজেও ছিল চমক। বিয়ে, প্রীতিভোজ, প্রাক্‌বিবাহ আয়োজন সব মিলিয়ে ১০০ কোটি টাকা খরচ করেছিলেন বিরাট ও অনুষ্কা। ৮০০ বছরের পুরনো এক গ্রামে বসেছিল তাঁদের বিয়ের আসর। অনুরাগীদের অনুমান, প্রীতিভোজের আসর ও বিয়ের আগে ও পরে বিভিন্ন অনুষ্ঠান, সব মিলিয়ে বিজয়-রশ্মিকার বিয়েও প্রায় ৫০ কোটি ছুঁয়ে ফেলবে।

প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে নাকি ৭৫.৫ কোটি টাকার আশপাশে খরচ হয়েছিল। রশ্মিকা ও বিজয়ের এখনও বাকি প্রীতিভোজের আসর। তাই মোট কত খরচ করেন, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Rashmika Mandanna Vijay Deverakonda celebrity wedding South Indian Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy