Advertisement
E-Paper

তেলুগুমতে বিবাহিত বিজয়-রশ্মিকা, পরিণতি পেল প্রেম! সন্ধ্যায় কোডাভা রীতি মেনে আবার বিয়ে

২৩ ফেব্রুয়ারি দুই পরিবারকে নিয়ে উদয়পুর পৌঁছোন বিজয়-রশ্মিকা। সেখানে গত দু’দিন ধরে বিবাহ-পূর্ববর্তী নানা অনুষ্ঠান চলেছে। ‘সঙ্গীত’, গায়েহলুদ-সহ একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন পরিবারের লোকেরা ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৮
বিয়ে সারলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা।

বিয়ে সারলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। প্রতিনিধিত্বমূলক ছবি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। চারহাত এক হল বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক পেল পরিণতি। বৃহস্পতিবার অরাবলী পাহাড়ে ঘেরা উদয়পুরের রিসর্টে বিয়ে সারলেন তারকাযুগল। সকাল ১০টা নাগাদ বিজয়ের পরিবারের তেলুগু নিয়ম মেনে বিয়ে হয়েছে তাঁদের। এর পরে বিকেলে রশ্মিকার পরিবারের কোডাভামতে বিয়ে সম্পন্ন হবে তাঁদের।

২৩ ফেব্রুয়ারি দুই পরিবারকে নিয়ে উদয়পুর পৌঁছোন বিজয়-রশ্মিকা। সেখানে গত দু’দিন ধরে বিবাহ-পূর্ববর্তী নানা অনুষ্ঠান চলেছে। ‘সঙ্গীত’, গায়েহলুদ-সহ একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন পরিবারের লোকেরা ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। সেই অনুষ্ঠানের টুকরো কিছু ছবি নিজেদের সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন তারকাযুগল। খবর, ‘সঙ্গীত’-এ নাকি বিজয়ের জন্য ‘ইয়েন্তি ইয়েন্তি’ গানে নাচেন অভিনেত্রী। তারকাদম্পতির বিয়েতে হাজির ছিলেন সন্দীপ রেড্ডী বাঙ্গা, জ়াকির খান-সহ কয়েক জন তারকা।

রশ্মিকাকে বিজয়ের মা বিয়ের উপহার হিসাবে দিয়েছেন পারিবারিক বালা। বিজয়কে বরণ করা হয় কলা ও ডাবের জল দিয়ে। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কিছুই বলেননি রশ্মিকা-বিজয়। তবে গত রবিবার বিয়ের খবরে সিলমোহর দেন তাঁরা। নিজেদের সমাজমাধ্যমে ঘোষণা করেন এই স্বপ্নের বন্ধনের নাম তাঁরা রাখছেন ‘বিরোশের বিয়ে’, কারণ তাঁদের অনুরাগীরাই ভালবেসে এই নাম রেখেছে।

Vijay Deverakonda Rashmika Mandanna Bollywood Actress South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy