Advertisement
E-Paper

দেবের জন্মদিনে মধ্যরাতে শহরের রাস্তায় রুক্মিণীর উল্লাস, আর কী কী হল?

প্রতি বছরই ২৪ ডিসেম্বর রাত থেকে জন্মদিন উদ্‌যাপনে মাতেন সাংসদ-অভিনেতা দেব। এই বছর কী ভাবে জন্মদিন কী ভাবে কাটালেন তিনি?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ১৮:১৪
সাংসদ-অভিনেতা দেবের জন্মদিনের বিশেষ মুহূর্ত।

সাংসদ-অভিনেতা দেবের জন্মদিনের বিশেষ মুহূর্ত। ছবি: ফেসবুক।

২৫ ডিসেম্বর সাংসদ-অভিনেতা দেবের জন্মদিন। নায়কের জন্মদিনে বিশেষ আয়োজন হবে না, তা কি কখনও হয়? প্রতি বছরই নিজের রেস্তরাঁয় জমিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন তিনি। ২৪ ডিসেম্বরের মধ্যরাতে হয় বিশেষ আয়োজন। সারা রাত ধরে চলে খাওয়াদাওয়া। এই বছরও তার অন্যথা হয়নি।

প্রতি বছরই জন্মদিনে দেবের জন্য বিশেষ চমক থাকে বান্ধবী রুক্মিণীর তরফে। শহরের শপিং মলের বাইরে বড় বড় হরফে লিখলেন , “শুভ জন্মদিন দেব। ভালবাসা।” তবে শুধু এই লেখাতেই ক্ষান্ত হননি তিনি। ২৪ ডিসেম্বর মাঝরাতে রাস্তায় দেখা গেল রুক্মিণীদের পাগলামো। তাঁকে সঙ্গ দিতে হাজির হয়েছিলেন পরিচালক রাজা চন্দ, তাঁর স্ত্রী অভিনেত্রী পিয়ান সরকার এবং আরও বেশ কিছু বন্ধুবান্ধব।

এই বছরই নতুন বাড়িতে পা রেখেছেন দেব। সেই নতুন বাড়িতেই মা, বোন, রুক্মিণী ও বাকি বন্ধুদের নিয়ে বেশ কয়েকটা কেক কাটলেন তিনি। আনন্দবাজার অনলাইনকেই দেব জানিয়েছিলেন এখন আর জন্মদিন নিয়ে তাঁর সেই উত্তেজনা নেই। কিন্তু কাছের মানুষদের যে উত্তেজনা থাকবে, সেটাই তো স্বাভাবিক। সেই মুহূর্তই ধরা পড়ল দেবের জন্মদিনের ভিডিয়োয়।

দু’দিন আগেই মুক্তি পেয়েছে দেবের ছবি ‘প্রজাপতি’। সেই ছবি নন্দনে দেখানো হচ্ছে না বলে আক্ষেপের সুর শোনা গিয়েছে অভিনেতার গলায়। তবে দর্শকের প্রতিক্রিয়া পেয়ে বেশ খুশি দেব। আর কিছু দিন পর শুরু করবেন ‘বাঘাযতীন’ ছবির কাজ।

Dev Rukmini Maitra Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy