Advertisement
E-Paper

‘ভুয়ো খবর’-এর বিরুদ্ধে তোপ হৃতিক রোশনের দিদি সুনয়নার

জীবনে যখনই কোনও সমস্যা এসেছে, পরিবারের সদস্যদের পাশে পেয়েছিলেন সুনয়না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ১২:২৪
হৃতিকের সঙ্গে সুনয়না।

হৃতিকের সঙ্গে সুনয়না।

গুরুতর অসুস্থ হৃতিক রোশনের দিদি সুনয়না রোশন। সূত্রের খবর, মানসিক দিক থেকে অসুস্থ সুনয়নাকে আগামী ২৪ ঘণ্টা নজরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত তিনি। গত কয়েক দিন ধরেই তাঁর অবস্থার অবনতি হচ্ছে বলে খবর।

২০১৭ নাগাদ ওজন কমিয়ে, চেহারার বিপুল পরিবর্তন ঘটিয়ে শিরোনামে এসেছিলেন সুনয়না। কী ভাবে তা সম্ভব হল, তা নিয়ে বিভিন্ন মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। তার বিরুদ্ধেও লড়াই করেছেন। দীর্ঘ দিন ডিপ্রেশনেও ভুগেছিলেন সুনয়না।

জীবনে যখনই কোনও সমস্যা এসেছে, পরিবারের সদস্যদের পাশে পেয়েছিলেন সুনয়না। “পরিবার পাশে থেকেছে ঠিকই। কিন্তু লড়াই করার মন নিজেকেই তৈরি করতে হবে। নিজেকেই নিজে সবচেয়ে বেশি সাহায্য করা যায়’’ বলেছিলেন সুনয়না।

দেখুন, বিনোদনের নানা কুইজ

এই খবর সোমবার সকালে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু কয়েক ঘণ্টা পরে সেই খবরকে ভুল দাবি করে সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন সুনয়না নিজেই।

আরও পড়ুন, ‘আগের থেকেও ভয়ঙ্কর দেখতে লাগছে’, ট্রোলিংয়ের মুখে বলি নায়িকা!

সোমবার দুপুর নাগাদ সুনয়না টুইট করেন, ‘আমি নাকি অসুস্থ হয়ে হাসপাতালে। খবরটা শুনে অবাক হয়ে গিয়েছি। আমি বন্ধুদের সঙ্গে রয়েছি। পার্টি করছি। সঠিক তথ্য দিন।’


সুনয়নার সেই টুইট।

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

Hrithik Roshan Bollywood Celebrities হৃতিক রোশন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy