Advertisement
E-Paper

Imran Khan-Avantika Malik: ভাঙা বিয়ে আর জুড়বে না, স্পষ্ট করে দিলেন ইমরান, হাল ছাড়লেন স্ত্রী অবন্তিকাও

সদ্য আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন সোহেল খান এবং সীমা সচদেব। এ বার পাকাপাকি ভাবে সংসার ভাঙছে ইমরান খান এবং অবন্তিকা মালিকেরও। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৯:৫৫
পাকাপাকি ভাবে আলাদা হচ্ছেন ইমরান-অবন্তিকা?

পাকাপাকি ভাবে আলাদা হচ্ছেন ইমরান-অবন্তিকা?

বিয়ে ভাঙার তালিকায় কি নাম লেখাতে চলল আর এক খান পরিবার? ২৪ বছরের দাম্পত্যে দাঁড়ি টেনে সদ্য আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন সোহেল খান এবং সীমা সচদেব। এ বার পাকাপাকি ভাবে সংসার ভাঙছে ইমরান খান এবং অবন্তিকা মালিকেরও।

২০১১ সালে জাঁকজমক করেই বিয়ে হয় আমির খানের ভাইপো ইমরান এবং অবন্তিকার। বছর কয়েক পর থেকেই অশান্তি শুরু। ২০১৯ নাগাদ আলাদা থাকতে শুরু করেন দু’জনে। তার পর আত্মীয়, বন্ধুবান্ধবেরা বিস্তর চেষ্টা করেছেন, যদি জোড়া লাগে ভাঙা সম্পর্ক। টলানো যায়নি ‘জানে তু ইয়া জানে না’র নায়ককে।

অবন্তিকা নিজেও চেয়েছিলেন, তাঁদের বিয়েটা টিকে থাকুক। ভেবেছিলেন, অন্তত আর এক বার একসঙ্গে থেকে দেখবেন সংসারে মন ফেরে কি না স্বামীর। হাবে-ভাবে তা বুঝিয়েছেন, সবটা স্বাভাবিক করার চেষ্টাতেও নাকি ত্রুটি রাখেননি। তবু মন গলেনি ইমরানের। আলাদা থাকাকালীন গত বছর মুম্বইয়ের এক হোটেলে এক বিয়ের অনুষ্ঠানে আচমকা দেখাও হয়েছিল দু’জনের। কিচ্ছু পাল্টায়নি তাতেও।

‘ডেলহি বেলি’র অভিনেতা স্পষ্ট করেই বলে দিয়েছেন, কোনও ভাবেই আর এ সম্পর্কে ফিরবেন না তিনি। অন্তত অবন্তিকার কাছে তো কিছুতেই নয়। আর অবশেষে এ বার নাকি হাল ছেড়ে দিয়েছেন অবন্তিকাও। বুঝে গিয়েছেন, ‘যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক’, সেই বরং ভাল!

প্রশ্ন একটাই। এত টানাপড়েন, এত দিনের আলাদা থাকা সত্ত্বেও কেন আইনি পথে এখনও হাঁটেননি দু’জনে? নাকি আধুনিকতায় মোড়া সম্পর্কের যুগে আইনি বিচ্ছেদকে আর জরুরি বলে মনে করছেন না ইমরান-অবন্তিকা?

imran khan Avantika Malik Separation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy