Advertisement
E-Paper

Nusrat Jahan:  ‘কেউ ভালবেসে আঘাত করে, কেউ প্রলেপ দেয়’, নিখিল-যশের ফারাক বোঝালেন নুসরত?

নিখিল-যশের ভালবাসার পার্থক্য প্রকাশ্যে আনলেন সাংসদ?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১২:০০
যশ দাশগুপ্ত, নুসরত জাহান এবং নিখিল জৈন।

যশ দাশগুপ্ত, নুসরত জাহান এবং নিখিল জৈন।

দিন এগোচ্ছে। ভালবাসা প্রকাশ্যে আসছে? এমনটাই মনে হচ্ছে নুসরত জাহানের ইনস্টাগ্রাম স্টোরি থেকে। সাংসদ-তারকা শুক্রবারের সকাল শুরুই করেছেন ভালবাসার ফারাক বুঝিয়ে। কী ভাবে? তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কবি দীক্ষা সুমনের লেখা ৪টি লাইন উঠে এসেছে। যেখানে বলা হয়েছে, ‘কেউ ভালবাসার নামে আঘাত করে। কেউ সেই ব্যথায় ভালবাসার প্রলেপ লাগিয়ে দেয়’!

পংক্তি দুটো ব্যবহার করে কী ইঙ্গিত করলেন নুসরত? তিনি কি নিখিল 'প্রাক্তন' আর যশ ‘বর্তমান' এই নিরিখে মন্তব্য করলেন? তা স্পষ্ট নয়। তবে সাম্প্রতিককালে নুসরত আর যশের অন্তরঙ্গতা, নিখিলের সঙ্গে তাঁর দূরত্ব দেখে নেটাগরিকদের একটাই প্রশ্ন নুসরত কি এ বার যশকে বিয়ে করবেন?

নিখিলকেও ভালবেসে বিয়ে করেছিলেন নুসরত। সেই ভালবাসা সময়ের সঙ্গে সঙ্গে নাকি ফিকে হয়ে যায়। সেই ফাঁক দিয়েই কি সাংসদ-তারকার জীবনে যশের প্রবেশ ? যিনি রাজনৈতিক মতাদর্শে বিরোধী পক্ষ হয়েও নুসরতের ‘বিশেষ বন্ধু’! এই বন্ধুত্বের খাতিরেই একে অপরের তোলা ছবি নেটমাধ্যমে ভাগ করে নেন। ছবি তোলার কৃতিত্ব হিসেবে নাম জানান। নেটমাধ্যমে একে অপরের ছবি ভাল লাগলে ভালবাসার চিহ্ন জ্বলজ্বল করে সেখানে।

এবং এক সঙ্গে পাহাড়, মরুর দেশে বেড়াতেও যান!

Relationship love life nusrat jahan Yash Dasgupta Tollywood Celebrities Nikhil Jain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy