E-Paper

খড়ি-ঋদ্ধির প্রেমের ইতি! খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘গাঁটছড়া’ সিরিয়াল?

প্রায় এক বছরেরও বেশি সময় পার। এ বার নাকি শেষ হতে চলেছে ‘গাঁটছড়া’ সিরিয়াল। সত্যিটা কী?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৩:৪৯
সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে ‘গাঁটছড়া’ সিরিয়াল?

সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে ‘গাঁটছড়া’ সিরিয়াল? ছবি: সংগৃহীত।

আবারও এক সিরিয়াল বন্ধের হাওয়া টলিপাড়ায়। এ বার নাকি বন্ধ হওয়ার পথে জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছছড়া’। শোনা যাচ্ছে ‘গাঁটছড়া’র পরিবর্তে নাকি আসতে চলেছে নতুন সিরিয়াল ‘বালিঝড়’। সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে, না কি সময়ের পরিবর্তন হচ্ছে? শুরু হয়েছে এমন অনেক জল্পনা। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর অন্য।

অন্দরমহলের খবর, এপ্রিল অবধি বন্ধ হওয়ার সম্ভাবনা কম। সুতরাং এমন কিছু পরিবর্তন যে এর মধ্যে হবে না, তার সম্ভাবনাই বেশি। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে যোগাযোগ করা হয় সিরিয়ালের খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায়ের সঙ্গে। তিনি বলেন, “না, আমার কাছে এমন কোনও খবর নেই। এমন কিছু সিদ্ধান্ত হলেও আমরা সবার শেষে জানতে পারি। তাই এই বিষয়ে কোনও কথাই বলতে পারব না।”

খড়ি এবং ঋদ্ধিমানের প্রেমের গল্প প্রথম দিন থেকেই দর্শকের বেশ পছন্দ হয়েছিল। ‘মিঠাই’ সিরিয়ালের সঙ্গে জোর টক্করও চলে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকা তাদের নম্বর দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শক। তবে এখন প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রাখতে না পারলেও খড়ি-ঋদ্ধির জনপ্রিয়তা কমেনি। বিশেষত তাঁদের প্রেম, বন্ধুত্বে মজে দর্শক। তবে সত্যিই কি আর বেশি দিন দেখা যাবে না এই জুটিকে? সেই উত্তর দেবে সময়।

Gantchhora Star Jalsha Bengali Serial

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy