Advertisement
E-Paper

Ishaa Saha: টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারলে কেমন হবে প্রতিক্রিয়া? ভিডিয়োয় জানালেন ইশা

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি। কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বারান্দায় দাঁড়িয়ে ঈশ্বরকে স্মরণ করে প্রণাম করছেন অভিনেত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২১ ১৯:১৯
ইশা সাহা।

ইশা সাহা।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে টিকাকরণকেই একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছেন বেশির ভাগ মানুষ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই টিকা নেওয়ার দিন এবং সময় সংরক্ষণ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। একটি মিম ভিডিয়োর মাধ্যমে সেই অবস্থাকেই কিছুটা হালকা চালে তুলে ধরলেন অভিনেত্রী ইশা সাহা।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি। কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বারান্দায় দাঁড়িয়ে ঈশ্বরকে স্মরণ করে প্রণাম করছেন অভিনেত্রী। তার নীচে লেখা, ‘টিকার জন্য সফল ভাবে জায়গা সংরক্ষণ করার পরের প্রতিক্রিয়া’। এই ভিডিয়োর সঙ্গেই ইশা অনুরাগীদের যত তাড়াতাড়ি সম্ভব টিকা নেওয়ার বার্তা দিলেন।

ইশার এই ভিডিয়ো দেখে আপ্লুত তাঁর অনুরাগীরাও। মন্তব্য বাক্সে অনেকেই টিকা পাওয়া নিয়ে অভিনেত্রীর সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। মাত্র ৪৫ মিনিটেই ইশার এই মজার ভিডিয়ো দেখলেন প্রায় ১০ হাজার নেটাগরিক।

Tollywood Actress Ishaa saha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy