Advertisement
E-Paper

‘করিনা অনেক বড় মনের মানুষ’, কেন এমন কথা বললেন তাঁর সহ অভিনেতা জয়দীপ অহলাওয়াট

‘জানে জান’ ছবিতে করিনা কপূরের সহ অভিনেতা জয়দীপ অহলাওয়াট। সেখানে জয়দীপের অভিনয় দেখে মুগ্ধ করিনা। কী বলেছিলেন তিনি? প্রত্যুত্তরে করিনার মন্তব্যই বা কেমন ছিল?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ২২:৫৯
করিনা কপূর (বাঁ দিকে), জয়দীপ অহলাওয়াট(ডান দিকে)।

করিনা কপূর (বাঁ দিকে), জয়দীপ অহলাওয়াট(ডান দিকে)।

‘জানে জান’ ছবিতে করিনা কপূরের সহ অভিনেতা জয়দীপ অহলাওয়াট। করিনা বলেছিলেন, জয়দীপের মতো অভিনেতার সঙ্গে কাজ করার জন্য ভাল করে প্রস্তুতি নিতে হয়। জয়দীপ নিখুঁত অভিনেতা, শুটিংয়ের সময় জয়দীপের একটি দৃশ্য দেখে অভিভূত হয়ে এমন মন্তব্য ছিল তাঁর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে করিনার এই মন্তব্য নিয়ে কথা বললেন জয়দীপ। করিনার মন্তব্যে অভিনেতা যে যারপরনাই খুশি, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর কথায়, “করিনা অনেক বড় মনের মানুষ। মন খুলে ভালবেসে প্রশংসা করেন।”

জয়দীপ জানিয়েছেন, শুটিং ফ্লোরে শেষ মুহূর্তে চিত্রনাট্য হাতে দেখা যায় না করিনা কপূর খান-কে। কারণ তিনি বরাবরই আগে থেকে প্রস্তুতি নিয়ে আসেন। শেষ মুহূর্তে চিত্রনাট্যে চোখ বুলিয়ে অভিনয় করেন না বলিউডের বেবো।

‘জানে জান’ নিয়ে জয়দীপের প্রশংসায় মজেছেন করিনাও। এই প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, “ভালবাসা থেকে মাঝে মধ্যে ঠাট্টা করে বসেন করিনা।” তিনি আরও বলেন, “আমার অভিনয়ের দক্ষতা নিয়ে প্রশংসা করেন করিনা। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।” প্রসঙ্গত, ‘দ্য ব্রোকেন নিউজ় ২’-তে অভিনয়ের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন জয়দীপ।

Bollywood Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy