Advertisement
E-Paper

বিয়ের ৮ বছর পর প্রথম সন্তান! মা হতে চলেছেন ‘জওয়ান’ পরিচালকের স্ত্রী

সন্তানের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অ্যাটলি-প্রিয়া। কিন্তু পারস্পরিক ভালবাসা, প্রেমে এক মুহূর্তের জন্য হতাশায় ডুবে যাননি যুগলে। আরও কাছাকাছি এসেছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৮:৪২
অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে একগুচ্ছ মধুর ছবি ভাগ করে নিয়েছেন কৃষ্ণপ্রিয়া।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে একগুচ্ছ মধুর ছবি ভাগ করে নিয়েছেন কৃষ্ণপ্রিয়া। ফাইল চিত্র।

বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি এবং তাঁর স্ত্রী কৃষ্ণপ্রিয়া। শুক্রবার বিকেলে সুখবর দিলেন দম্পতি। তাঁদের ভালবাসার পূর্ণ রূপ ছবিতে ছবিতে।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে একগুচ্ছ মধুর ছবি ভাগ করে নিয়েছেন কৃষ্ণপ্রিয়া। তার মধ্যে একটি যুগলের, সিল্যুয়েটে। অ্যাটলির দু’গালে হাত রেখে দাঁড়িয়ে প্রিয়া। তাঁর স্ফীতোদর প্রকাশ্যে। দু’জনের মুখের হাসি সাদা-কালোতেও উজ্জ্বল। আর একটি ছবি বসার ঘরের মেঝেয়। পোষা কুকুর বেকির গায়ে হাত রেখে বসে আছেন দু’জনে। আরও এক নতুন সদস্য আসার ইঙ্গিত বহন করছে সেই ছবিও।

সেই ছবি দিয়ে দম্পতি লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবার বড় হচ্ছে। অবশেষে! আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সবার আশীর্বাদ আর শুভেচ্ছা আমাদের এই যাত্রাপথে কাম্য। অ্যাটলি, প্রিয়া এবং বেকির তরফে ভালবাসা নেবেন।” ২০১৪ সালের নভেম্বর মাসে চারহাত এক হয়েছিল। তবে সন্তানের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অ্যাটলি-প্রিয়া। কিন্তু পারস্পরিক ভালবাসা, প্রেমে এক মুহূর্তের জন্য হতাশায় ডুবে যাননি যুগলে। আরও কাছাকাছি এসেছিলেন। স্বর্গ রচেছিলেন ৮ বছরের দাম্পত্যে। তাঁদের প্রেমকে উদাহরণ মনে করতেন বলিউড তারকারাও। শেষে কোল ভরার আনন্দে সবার শুভেচ্ছায় ভরলেন দম্পতি।

তামিল ছবি ‘বিগিল’ (২০১৯) পরিচালনা করে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন অ্যাটলি। বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির কাজে ব্যস্ত তিনি। তার মধ্যেই ভাগ করে নিলেন জীবনের সেরা সুখবর।

jawan Shah Rukh Khan Director baby Atlee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy