Advertisement
E-Paper

পেরেন্টিংয়ের পাঠ

শেষ আপডেট: ০১ জুন ২০২০ ০১:০৯
জিতেন্দ্র-একতা-তুষার

জিতেন্দ্র-একতা-তুষার

গৃহবন্দি জীবনে মানুষ অনেক কিছুই উপলব্ধি করছেন। অভিনেতারাও তার বাইরে নন। সম্প্রতি জিতেন্দ্রও স্বীকার করলেন যে, এই লকডাউন জীবনেই তিনি বুঝেছেন যে, বাবা হিসেবে তিনি কতটা খারাপ। তুষার ও একতার ছোটবেলায় ওদের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেননি তিনি। বরং একসঙ্গে একাধিক ছবির শুটিংয়ে সারা দিন ব্যস্ত থেকেছেন। এই গৃহবন্দি জীবনে চোখের সামনে নিজের সন্তানদের পেরেন্টিং দেখে জিতেন্দ্রর মনে পড়ে যায় পুরনো দিন। আফসোস হয়।

আবার নিজের সন্তানদের জন্য গর্বও বোধ করেন তিনি। তুষার ও একতা দু’জনেই সিঙ্গল পেরেন্ট। সন্তানদের যে ভাবে তাঁরা সারা দিন আগলে রাখেন, ওদের সঙ্গে সময় কাটান, তা দেখে ভীষণ খুশি জিতেন্দ্র। এখন বাড়িতে তাঁরও বেশির ভাগ সময় কাটছে নাতিদের সঙ্গে খেলা করেই।

Coronavirus Lockdown Jeetendra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy