Advertisement
E-Paper

মা করিনাকে কিছুতেই যোগব্যায়াম করতে দেবে না, কী করল নায়িকার ছোট ছেলে জহাঙ্গীর?

শরীর নিয়ে বরাবরই সচেতন করিনা কপূর খান। কিন্তু নায়িকার শরীরচর্চা পুরোটাই মাটি করে দিল ছোট ছেলে। কী করল করিনার একরত্তি?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৫:৪৬
করিনার শরীরচর্চার সময় কী করলেন ছোট ছেলে জে?

করিনার শরীরচর্চার সময় কী করলেন ছোট ছেলে জে? ফাইল চিত্র।

শরীর নিয়ে বরাবরই সচেতন করিনা কপূর খান। অন্ত্বঃসত্ত্বা থাকাকালীন বিভিন্ন সময় নিজেকে যোগাভ্যাস এবং পরিমিত ডায়েটের মধ্যে রেখেছিলেন। ভারী যন্ত্রপাতি নিয়ে জিমের পরিবর্তে যোগা করতেই পছন্দ করেন নায়িকা। তাই তো মাঝেমাঝেই বাড়ির বারান্দায় জিমের পোশাকে ফ্রেমবন্দি হন নায়িকা।

রবিবার সকালে করিনার যোগব্যায়ামে এমনই এক মিষ্টি ভিডিয়ো প্রকাশ্যে। মা করিনাকে সঙ্গ দিতে হাজির নায়িকার ছোট ছেলে জহাঙ্গির আলি খান। তাকে অবশ্য ভালবেসে সবাই জে বলে ডাকে। কমলা রঙের বাড়ির পোশাকে জে-কে দেখা গেল মায়ের কাছে। করিনা মন দিয়ে শরীরচর্চা করছেন। আর করিনার পায়ের ফাঁকে দিয়ে ঢুকে গিয়ে জে-ও চেষ্টা করছে মা-কে নকল করতে। আর ছোট ছেলের এই কাণ্ড দেখে বেশ মজা পেয়েছেন নায়িকা। করিনার মুখের মিষ্টি হাসি বলে দিচ্ছিল সেই কথা।

প্রসঙ্গত, ক্রিসমাস এসে গিয়েছে। আপাতত ছুটির মেজাজে নায়িকা। সইফ আলি খান, করিনা দুই ছেলেকে নিয়ে উড়ে গেলেন বিদেশ। প্রতি বছর কপূর বাড়িতে ক্রিসমাসের দুপুরে বসে আড্ডা। তবে এই বছর আর তেমনটা হচ্ছে না। পরিবারকে নিয়ে ক্রিসমাসটা দেশের বাইরেই কাটাবেন সইফ-করিনা।

Kareena Kapoor Khan Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy