Advertisement
E-Paper

Jisshu-Solanki: সিনেমার দৃশ্য নয়, যিশু-শোলাঙ্কির প্রেম পৌঁছল সোজা রান্নাঘরে!

শোলাঙ্কির জন্য গান গাইলেন যিশু। মুগ্ধ শোলাঙ্কি। রাঁধলেন সুক্তো।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৪:৪৬
সরস্বতীর পুজোর বাসন্তী প্রেম জমে উঠেছে যিশু আর শোলাঙ্কির।

সরস্বতীর পুজোর বাসন্তী প্রেম জমে উঠেছে যিশু আর শোলাঙ্কির।

যিশুর গলায় গান ‘তোমাকে বুঝি না প্রিয়’। সামনে অবাক চোখে দাঁড়িয়ে শোলাঙ্কি। যিশুর গানে তিনি মুগ্ধ।

না, ‘বাবা বেবি ও’ ছবির সেট নয়। এ বার এই রোম্যান্টিক জুটি প্রেম করতে করতে পৌঁছে গিয়েছেন সোজা রান্নাঘরে।

রান্নাঘরে একান্তে সুক্তো তৈরির অহেতুক ইচ্ছের মধ্যেই হাতে হাত লেগে প্রেম। প্রেমিকার হাতের রান্না খাবেন বলে যিশু ছুটেছেন বাজারে। উচ্ছে, ডাটা, পেঁপের সঙ্গে জুতসই মশলা। আর তাতেই সরস্বতীর পুজোর বাসন্তী প্রেম জমে উঠেছে যিশু আর শোলাঙ্কির।

এই প্রথম বাংলা ছবির নতুন জুটি ছবি মুক্তির আগেই বিজ্ঞাপনের কাজ করলেন। ‘বাবা বেবি ও’ ছবির অন্যতম প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘বাংলা ছবির মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা এটা। বিজ্ঞাপনের জন্য এই প্রথম বাংলা ছবির নতুন জুটিকে ব্যবহার করা হল। ছবি মুক্তির আগেই জুটির জনপ্রিয়তাই তাদের বিজ্ঞাপনের কাজে এগিয়ে দিল। বাংলা ছবি প্রচারের জন্য এই ঘটনা পরবর্তীকালে দৃষ্টান্ত তৈরি করবে বলে আমার বিশ্বাস।’’

Jissu Sengupta Solanki Roy Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy