Advertisement
E-Paper

‘ধার শোধই করতে চান না রাজপাল’! মাথায় রয়েছে আরও ঋণের বোঝা? অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

একগুচ্ছ অভিযোগ উঠেছে রাজপালের বিরুদ্ধে। শহরের আরও এক জায়গায় নাকি ৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে অভিনেতার, দাবি কমল আর খানের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১
রাজপাল যাদবের মাথায় রয়েছে আরও ঋণের বোঝা?

রাজপাল যাদবের মাথায় রয়েছে আরও ঋণের বোঝা? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা রাজপাল যাদব। কোটি কোটি টাকার ঋণ শোধ করতে না পারায় তিহাড় জেলে বন্দি অভিনেতা। তাঁর এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন তাঁর সহকর্মীরা। কিন্তু অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কমল আর খানের।

একগুচ্ছ অভিযোগ উঠেছে রাজপালের বিরুদ্ধে। শহরের আরও এক জায়গায় ৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে অভিনেতার, দাবি কমল আর খানের। সেই সঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “শুধু তো রাজপাল নয়, তাঁর স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। কিন্তু তাঁকে কেন আটক করা হল না? কারণ, রাজপালের স্ত্রীর হয়ে আমার এক বন্ধু দেড় কোটি টাকা শোধ করেছেন। আমার বন্ধু বলেছেন, রাজপাল আসলে ওঁর কোটি টাকার ঋণ শোধই করতে চায় না।”

অভিনেতার বিরুদ্ধে উঠে এসেছে আরও এক নতুন তথ্য। উত্তরপ্রদেশে অভিনেতার আরও একটি বাড়ি আছে। ব্যাঙ্ক থেকে নাকি সেই বাড়িটিও তালাবন্ধ করে গিয়েছে। শোনা গিয়েছে, সেই বাড়িটি কেনার সময় ১১ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অভিনেতা। সেই ঋণ এখনও শোধ করেননি। তবে কমলের কথায়, এই ঘটনার পরেও রাজপালকে ১০ লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হয়েছেন তিনি। রাজপালের স্ত্রীকে বলেছেন, তাঁর অফিস থেকে এসে যেন তিনি মোটা অঙ্কের চেক নিয়ে যান। উল্লেখ্য, বৃহস্পতিবারই অভিনেতার জামিনের শুনানি হওয়ার কথা।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy