Advertisement
E-Paper

অক্ষয় কুমার ‘গোপনে’ ফোন করেছেন, দাবি কঙ্গনার

দিন কয়েক আগেই একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন কঙ্গনা। সেখানে ইন্ডাস্ট্রির দুই সহকর্মী আলিয়া ভট্ট এবং দীপিকা পাড়ুকোনের প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১২:২০
অক্ষয় কুমার এবং কঙ্গনা রানাউত।

অক্ষয় কুমার এবং কঙ্গনা রানাউত।

বলিউড তারকারা চুপিচুপি ফোন , মেসেজ করছেন কঙ্গনাকে। অভিনেত্রীর নতুন ছবি ‘থালাইভি’-র প্রশংসা করছেন তাঁরা। এমনকি বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমারও রয়েছেন সেই তালিকায়। এমনটা দাবি করেছেন স্বয়ং কঙ্গনা।

এক নেটাগরিকের টুইটের উত্তর দিতে গিয়ে কঙ্গনা লিখেছেন, ‘বলিউড আমার এতটাই বিরোধিতা করে যে আমার প্রশংসা করলেও মানুষ সেখানে বিপদে পড়ে যেতে পারেন। অক্ষয় কুমারের মতো বিভিন্ন বড় তারকাদের ফোন এবং মেসেজ পেয়েছি আমি। তাঁরা ‘থালাইভি’র ট্রেলারের উচ্চ প্রশংসা করেছেন কিন্তু মুভি মাফিয়ার ভয়ে আলিয়া বা দীপিকার ছবির মতো জনসমক্ষে আমার ছবির প্রশংসা করতে পারেন না’।

কঙ্গনার রাজনৈতিক মতাদর্শ এবং আধ্যাত্মিকতার জন্য যদি তাঁকে হেনস্থা এবং দলছুট করা হয়, তা হলে সে ক্ষেত্রেও তিনিই জিতবেন। টুইটের মাধ্যমে এই আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেছেন তিনি।

দিন কয়েক আগেই একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন কঙ্গনা। সেখানে ইন্ডাস্ট্রির দুই সহকর্মী আলিয়া ভট্ট এবং দীপিকা পাড়ুকোনের প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁকে। কঙ্গনার অভিযোগ, দীপিকা, আলিয়া বা অন্য কোনও অভিনেত্রী কখনও পাল্টা প্রশংসা ফিরিয়ে দেননি তাঁকে। বরং দল তৈরি করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাঁরা।

তবে এই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার গোটা বলিউডের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন কঙ্গনা। স্বজনপোষন নিয়ে প্রতিবাদ করতে গিয়ে একাধিক তারকাকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

kangana ranaut Bollywood Akshay Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy