Advertisement
E-Paper

নোরা-সঞ্জয়ের গান নিয়ে ছিছিক্কার! ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা, মুখ খুলতে বাধ্য হলেন গানের স্রষ্টাও

সঞ্জয় ও নোরা দু’জনের নাচের ভঙ্গিমার বিরুদ্ধেই সমালোচনা হচ্ছে। এই প্রসঙ্গ উঠতেই সুর চড়িয়ে কঙ্গনা দাবি করেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধুই অশালীনতা প্রদর্শন করে চলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২১:০৪
নোরা-সঞ্জয়ের গান দেখে সুর চড়ালেন কঙ্গনা!

নোরা-সঞ্জয়ের গান দেখে সুর চড়ালেন কঙ্গনা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অশালীনতা প্রদর্শনের অভিযোগ নোরা ফতেহি ও সঞ্জয় দত্তের গান ‘সরকে চুনর তেরি সরকে’র বিরুদ্ধে। ‘কেডি’ ছবির গান মুক্তি পেতেই ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। এ বার মুখ খুললেন কঙ্গনা রনৌত।

গানটির কথায় রয়েছে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা, অভিযোগ এমনই। এমনকি, নাচের ভঙ্গিমাও ‘কুরুচিকর’ বলে অভিযোগ উঠেছে। সঞ্জয় ও নোরা দু’জনের নাচের ভঙ্গিমার বিরুদ্ধেই সমালোচনা হচ্ছে। এই প্রসঙ্গ উঠতেই সুর চড়িয়ে কঙ্গনা দাবি করেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধুই অশালীনতা প্রদর্শন করে চলেছে। দৃষ্টি আকর্ষণ করার জন্য এ সব করা হচ্ছে বলেও তাঁর দাবি।

কঙ্গনার স্পষ্ট বক্তব্য, “সস্তা প্রচারের জন্য শালীনতার সব সীমা পার করে ফেলেছে বলিউড। সারা দেশ ওদের ধিক্কার দিচ্ছে। কিন্তু আমার মনে হয় না ওদের কোনও লজ্জা আছে। অবশ্য এই ধরনের গান তো ছোটবেলা থেকে শুনে আসছি। এ তো বড় কোনও বিষয়ই নয়। মাঝে মধ্যে কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে ঠিকই। আমার মনে হয়, এখন আরও বড় কোনও নিষেধাজ্ঞা জারি করা উচিত।”

অভিনেত্রীর মতে, এখন পরিবারের সঙ্গে বসে টিভি দেখা দুষ্কর হয়ে উঠেছে। তাই তাঁর কথায়, “এখন বলিউডের উপরে সত্যিই বড় নিয়ম জারি করা উচিত।” গানটির বিরুদ্ধে সমালোচনা ঝড় ওঠায় ইতিমধ্যেই সেটিকে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গানের কথা খুবই যৌনগন্ধী বলেও অভিযোগ উঠেছে।

এর মধ্যে মুখ খুলেছেন ওই গানের গীতিকার রকিব আলমও। তাঁর বক্তব্য, এই গানের কথা তাঁর ভাবনা থেকে আসেনি। সমালোচনা দেখে লজ্জিত তিনি। তাই বলেছেন, “এই গানের কথা আমার নয়। কন্নড় সংস্করণে এই গান লিখেছেন প্রেম। আমাকে এই গানটি লিখতে বলা হলে আমি প্রথমে রাজি হইনি। বলেছিলাম, এই গান সেনসর বোর্ড থেকে অনুমোদন পাবে না। কিন্তু ওরা আমাকে কন্নড় গানের অনুবাদ করে দিতে বলে। আমি ওটুকুই করি।”

Nora Fatehi Sanjay Dutt Kangana Ranaut
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy