Advertisement
E-Paper

অনামিকায় মস্ত হিরের আংটি, পোশাকে গুজরাতি যোগ! বাগ্‌দান সারলেন কঙ্গনা? উত্তর দিলেন অনুরাগীরা

সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। সেখানে সাবেকি সাজে ধরা দেন সাংসদ। তাঁর সাজ থেকে শাড়ি, সবের প্রশংসা হয়েছে। তবে শুধু সাজই নয়, নজর কেড়েছে কঙ্গনার অনামিকায় মস্ত হিরের আংটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬
কঙ্গনা রনৌত।

কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত।

কঙ্গনা রনৌতের জীবনে প্রেম এসেছে একাধিক বার। যদিও কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। হৃতিক রোশনের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর। তবে তাঁদের সম্পর্কের জল আদালত পর্যন্ত গড়ায়! ধীরে ধীরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে মনোনিবেশ করেছেন অভিনেত্রী। হিমাচল প্রদেশের মন্ডীর সাংসদ তিনি। এ বার নাকি কঙ্গনার জীবনে নতুন সংযোজন। বাগ্‌দান সেরেছেন অভিনেত্রী? শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। সেখানে সাবেকি সাজে ধরা দেন সাংসদ। তাঁর সাজ থেকে শাড়ি, সবের প্রশংসা হয়েছে। তবে শুধু সাজই নয়, নজর কেড়েছে কঙ্গনার অনামিকায় মস্ত হিরের আংটি। নেটাগরিকদের একটা অংশ বলতে শুরু করেন, অভিনেত্রী হয়তো বাগ্‌দান সেরেছেন। এ ছাড়াও কঙ্গনার শাড়ি দেখে অনেকের মত, পাত্র হয়তো গুজরাতি। অভিনেত্রী যে শাড়ি পরেছিলেন সেটি ছিল গুজরাতের জনপ্রিয় পটোলা শাড়ি। এর আগে দীপাবলির দিনও গুজরাতের সাবেকি এই শাড়িতে সেজে উঠেছিলেন তিনি। বার বার পটোলার প্রতি এমন ভালবাসা দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করেন, তবে কি পাত্র গুজরাতি? যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি কঙ্গনা। তাঁর অনুরাগীরা অবশ্য বলছেন, ‘‘এক জন মেয়ে তো নিজের জন্য নিজেই হিরের আংটি কিনতে পারেন।” দর্শক অবশ্য অভিনেত্রীর থেকে বার্তা পাওয়ার অপেক্ষায়।

Kangana Ranaut Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy