Advertisement
E-Paper

‘উনি যা করেছেন, জীবনে ভুলব না’! হঠাৎই সলমনের থেকে একটা ফোন পান সুধা চন্দ্রন, তার পরে?

গত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে হিন্দি টেলিভিশনের অভিনেত্রী সুধা চন্দ্রন। এ বার সুধা জানালেন, তাঁর সঙ্গে সলমন খানের কয়েক মিনিটের ফোনালাপের কথা। কী কথা হয় তাঁদের?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮
(বাঁ দিকে) সলমন খান , (ডান দিকে) সুধা চন্দ্রন।

(বাঁ দিকে) সলমন খান , (ডান দিকে) সুধা চন্দ্রন। ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগে এক পুজোর আসরে ভজন শুনতে শুনতে আচমকা আচরণ পাল্টে যায় অভিনেত্রী সুধা চন্দ্রনের। কেউ ভাবেন তিনি অসুস্থ, কেউ বা ভাবেন কোনও ঐশ্বরিক শক্তি তাঁর দেহে ও মনে প্রবেশ করেছিল। তার পর থেকেই ফের আলোচনার কেন্দ্রে হিন্দি টেলিভিশনের অভিনেত্রী। এ বার সুধা জানালেন তাঁর সঙ্গে সলমন খানের কয়েক মিনিটের ফোনালাপের কথা।

সলমন যখন সুধাকে ফোন করেন, সেই সময়ে নাকি অভিনেত্রী ছিলেন হাসপাতালে। মা অসুস্থ তখন তাঁর, ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। হাসপাতালে সহকারীর সঙ্গে বসে আছেন, এমন সময়ে ফোন আসে তাঁর কাছে। সুধার কথায়, ‘‘একটি ছেলে হঠাৎ এগিয়ে এসে বলল, ‘স্যর কথা বলবেন আপনার সঙ্গে।’ ফোন ধরতেই বুঝলাম ও পারে কে। সলমন বলেন, ‘আপনার মা হাসপাতালে ভর্তি। কোনও সাহায্যের দরকার?’” পাল্টা অভিনেত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তাঁর মায়ের অসুস্থতার খবর সলমনের কাছে গেল কী করে? সলমন নাকি তখন বলেন, ‘‘সেটা একেবারেই বড় কথা নয়। তবে আপনার সাহায্যের দরকার হলে, যে কোনও সময় ফোন করতে পারেন।” অভিনেত্রীর কথায়, “সলমনের মনটা খাঁটি সোনা দিয়ে তৈরি। উনি সে সময়ে যা করেছেন, জীবনে ভুলব না।’’ তবে সুধাই প্রথম নন, আরও অনেককেই কঠিন সময়ে বলিউডের ভাইজান সাহায্য করেন বলে শোনা যায়।

Salman Khan Sudha Chandran Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy