Advertisement
E-Paper

লাইভেই কীটনাশক খেয়ে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা কপিলের সহ-অভিনেতার, অভিযোগ কী নিয়ে?

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করলেন কপিল শর্মার সহ-অভিনেতা তীর্থানন্দ রাও। এখন কেমন আছেন তিনি?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ১৪:০১
Kapil Sharma co-star Tirthananda Rao attempts to end his life during facebook live

কৌতুকশিল্পী তীর্থানন্দ রাও-কপিল শর্মা। ছবি: সংগৃহীত।

বিনোদনে জগতে ফের এক অঘটন হতে চলেছিল। তবে অল্পের জন্য তা আটকানো গেল। ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করলেন অভিনেতা কপিল শর্মার সহ-অভিনেতা কৌতুকশিল্পী তীর্থানন্দ রাও। ফেসবুকে লাইভে এসে অভিনেতা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যদিও তখনই পুলিশে খবর দেন অভিনেতার বন্ধুরা। পুলিশ এসে উদ্ধার করে অভিনেতাকে।

তীর্থানন্দ ফেসবুক লাইভে এসে দাবি করেন, গত অক্টোবর মাস থেকে এক মহিলার সঙ্গে একত্রবাস করছিলেন অভিনেতা। তিনি নাকি প্রতিনিয়ত তাঁকে ব্ল্যাকমেল করছেন। এই মহিলার কারণেই নাকি প্রায় ৩-৪ লক্ষ টাকার দেনা করতে হয়েছে তাকে। নিজের এই অবস্থার জন্য প্রেমিকাকেই দায়ী করেন অভিনেতা। যদিও তীর্থানন্দের বিরুদ্ধেও ভাইন্দর পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মহিলা, তার কারণও অবশ্য অজানা।

এই প্রথম নয়, এর আগেও ২০২১ সালে এক বার আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। এই প্রসঙ্গে অভিনেতা জানান, গত দু’বছর ধরে চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে তিনি। হাতে কোনও কাজ নেই। এমন দিন গিয়েছে যে খাবারও জোটেনি। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য আত্মহত্যার পথ বেছে নেন অভিনেতা। জনপ্রিয় অভিনেতা কপিল শর্মার সঙ্গে তীর্থানন্দ রাওকে দেখা গিয়েছিল ‘কমেডি সার্কাস কে আজুবে’ শোতে।

The Kapil Sharma Show Live Show TV reality show Kapil Sharma Comedian
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy