Advertisement
E-Paper

Kapil Sharma: ভুবনেশ্বরে বাইকে চেপে খাবার সরবরাহ করতে দেখা গেল কপিলকে! তাঁর আর্জি, কাউকে বলবেন না

বাঙালি পরিচালক নন্দিতা দাশের পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কপিল শর্মা। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন বাঙালি অভিনেত্রী সাহানা গোস্বামী। নতুন এই ছবির ঘোষণা হতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে কপিল-ভক্তদের মধ্যে। নতুন এক চেহারায় দর্শকদের কাছে দেখা দেবেন সঞ্চালক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ২০:০২
কপিল শর্মা

কপিল শর্মা

ভুবনেশ্বরের ব্যস্ত রাস্তায় হঠাৎই দেখা গেল কপিল শর্মাকে। তবে বড় দামি গাড়িতে কালো কাচের ভিতরে নয়। পিঠে খাবারের ব্যাগ নিয়ে, খাবার সরবরাহকারীর কমলা রঙের পোশাক পরে বাইকে চেপে যাচ্ছেন কপিল। অন্যান্য বাইকের ভিড়ের মাঝে দেখা গেল তাঁকে। এক মুহূর্ত দেরি না করে এক পথচারী কপিলের ছবি তুলে নিয়েছেন। পোস্ট করেছেন টুইটারে। লিখেছেন, ‘স্যার, আপনাকে সামনাসামনি দেখেছি।’

কপিল সেই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘’কাউকে বলবেন না কিন্তু।’ তা হলে বলিউডের কৌতুকশিল্পী-অভিনেতা পেশা বদল করলেন? অনলাইন খাবার সরবরাহকারী সংস্থায় চাকরি নিলেন নাকি? সে কথা লুকিয়ে রাখার চেষ্টা করছেন কপিল?

না, নিজের পেশার চর্চাই করছেন কপিল। বাঙালি পরিচালক নন্দিতা দাশের পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার-ই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ভুবনেশ্বরে। কপিলের সঙ্গে জুটি বাঁধবেন বাঙালি অভিনেত্রী সাহানা গোস্বামী। সেখানেই অনলাইন খাবার সরবরাহকারীর চরিত্রে অভিনয় করছেন কপিল।

Kapil Sharma Nandita Das Food Delivery App
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy