Advertisement
E-Paper

Kareena Kapoor: প্রযোজনায় এলেন করিনা, চিত্রনাট্য লেখা হচ্ছে তাঁকে ঘিরেই

নতুন ছবির কাজ শুরু করছেন পরিচালক হনসল মেটা। যাতে সঙ্গী দুই নারী, করিনা কপূর এবং একতা কপূর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ২০:৪৩
শনিবার নেটমাধ্যমে ছবি পোস্ট করে নতুন কাজের ঝলক ভাগ করে নিলেন করিনা

শনিবার নেটমাধ্যমে ছবি পোস্ট করে নতুন কাজের ঝলক ভাগ করে নিলেন করিনা

নতুন ছবির চিত্রনাট্য পড়তে ব্যস্ত করিনা কপূর খান। পরিচালকের নাম তাতে স্পষ্ট দেখা যাচ্ছে— হনসল মেটা। কিন্তু ছবির নামের প্রথম আর শেষ অক্ষর ছাড়া বোঝার উপায় নেই। তার উপর লম্বালম্বি পেন্সিল রেখে দিয়েছেন অভিনেত্রী। বাইরে দৃশ্যমান ‘দ্য’ এবং ‘মার্ডার’।

শনিবার নেটমাধ্যমে ছবিটি পোস্ট করেছেন করিনা। ভাগ করে নিয়েছেন তাঁর নতুন কাজের ঝলক।

জানা যাচ্ছে, করিনা নিজেই এ ছবির প্রযোজক। এই প্রথম প্রযোজনায় পা রাখছেন তিনি।

তবে কিছু দিন আগেই হনসল নিজে একটি ছবি পোস্ট করেছিলেন। যাতে তাঁর এক পাশে ছিলেন করিনা, অন্য পাশে একতা কপূর। তার নীচে হনসল লিখেছিলেন, ‘দুই অসামান্য নারীর সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! নতুন সফর শুরু করতে চলেছি’।

শনিবার করিনার ভাগ করে নেওয়া ছবিতে সেই নতুন প্রকল্পের চিত্রনাট্যের খাতাই দেখা যাচ্ছে বলে অনুমান ভক্তদের।

Kareena Kapoor Khan bollywood star Upcoming Movie Hansal Mehta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy