Advertisement
E-Paper

Kareena Kapoor Khan: সব ধরনের নিয়ম মেনেও আক্রান্ত, অসাবধানতার অভিযোগ ওড়ালেন করিনা

দিন কয়েক আগেই করিশ্মা কপূরের বাড়িতে ঘরোয়া পার্টিতে সামিল হয়েছিলেন করিনা। সঙ্গে ছিলেন বন্ধু অমৃতা অরোরা এবং মাসাবা গুপ্ত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১২:২১
আপাতত ঠিক আছেন করিনা।

আপাতত ঠিক আছেন করিনা।

করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন করিনা কপূর খান। লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। আমি নিভৃতবাসে রয়েছি। সব ধরনের নিয়ম মেনে চলছি । যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। আমার পরিবারের সদস্য এবং কর্মীরা ইতিমধ্যেই দু’টি টিকা নিয়েছেন। আপাতত কোভিডের কোনও উপসর্গ তাঁদের মধ্যে দেখা যায়নি।’

করিনার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। তাঁদের উদ্দেশে করিনা লিখেছেন, ‘আমি আপাতত ঠিক আছি। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।’

দিন কয়েক আগেই করিশ্মা কপূরের বাড়িতে ঘরোয়া পার্টিতে সামিল হয়েছিলেন করিনা। সঙ্গে ছিলেন বন্ধু অমৃতা অরোরা এবং মাসাবা গুপ্ত। এর পরেও সোনম কপূর এবং রিয়া কপূরের সঙ্গে নৈশভোজে দেখা যায় তাঁকে। নিন্দকেরা বলছেন, কোভিড সতর্কতা না মেনে নানা জায়গায় যাওয়ার জন্যই আক্রান্ত অভিনেত্রী।

করিনার পক্ষ থেকে যদিও এ সব অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে। তাঁর মুখপাত্র বলেছেন, “লকডাউনে করিনা সব ধরনের সাবধানতা মেনে চলেছেন। বাইরে বেরোনোর সময় তিনি সব ধরনের সতর্কতা মেনেছেন। দুর্ভাগ্যবশত এক জায়গায় নৈশভোজে গিয়ে তিনি আর অমৃতা আক্রান্ত হয়েছেন। সেখানেই এক জন ব্যক্তি অসুস্থ ছিলেন। তিনি কাশছিলেন। সেই ব্যক্তিই এই ভাইরাস ছড়ান।”

ইতিমধ্যেই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র ঘেরাটোপে করিনার বাড়ি। বিগত কয়েক দিন

Kareena Kapoor Khan Actress Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy