Advertisement
E-Paper

Kareena Kapoor Khan: নতুন বাড়ির অন্দরমহল ঘুরে দেখালেন করিনা, ভিডিয়ো দিলেন ইনস্টাগ্রামে

ভিডিয়োর শুরুতে লাল কাঠের তৈরি গদিওয়ালা বিছানায় বসে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার পাশেই রাখা আছে লাল কাঠের তৈরি একটি টেবিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৯:৩২
করিনা কপূর খান।

করিনা কপূর খান।

মাস কয়েক আগে থেকে পরিবারের সঙ্গে নতুন বাসস্থানে থাকতে শুরু করেছেন করিনা কপূর খান। সাম্প্রতিক একটি ভিডিয়োয় মনের মতো করে সাজানো বাড়ির অন্দরমহলের কিছু অংশ দেখালেন করিনা।

ভিডিয়োর শুরুতে লাল কাঠের তৈরি গদিওয়ালা বিছানায় বসে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার পাশেই রাখা আছে লাল কাঠের তৈরি একটি টেবিল। সেই টেবিলের উপরে রাখা এক বিশেষ ধরনের কাজ করা ল্যাম্প। করিনার খাটের দু’পাশে ঝোলানো সাদা পর্দা। তার সঙ্গে রং মিলিয়ে সাদা চাদরের উপর সাজানো উজ্জ্বল রঙের বালিশ।

করিনার বাড়ির আরেকটি অংশের দেওয়াল জুড়ে নানা ধরনের বাঁধানো ছবি। সেই ছবিগুলির নীচে রাখার সাইডবোর্ডের উপর সাজানো রয়েছে একটি টাইপরাইটার। বাড়ির বারান্দায় করিনার হাতে তৈরি সাধের বাগানেরও ঝলক মিলেছে এই ভিডিয়োতে। নিজের হাতে গাছে জল দিচ্ছিলেন বেবো।

গত বছর স্বামী সইফ আলি খানের সঙ্গে নতুন বাড়িটি কিনেছেন করিনা। ২০২১-এর শুরুতে সেই বাড়িতে থাকতে শুরু করেন তাঁরা।

Bollywood Actress Kareena Kapoor Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy