Advertisement
E-Paper

‘আশা হারাবেন না’, অতিমারিকালে অনুরাগীদের উদ্দেশে বার্তা করিনার

প্রায় প্রতি দিনই ইনস্টাগ্রামের মাধ্যমে নানা হেল্পলাইন নম্বর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন করিনা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ২০:৫৮
করিনা কপূর খান।

করিনা কপূর খান।

অতিমারিকালে নেটমাধ্যমকে কাজে লাগিয়ে কোভিড সংক্রান্ত নানা তথ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তারকারা। সেই তালিকায় রয়েছেন করিনা কপূর খানও। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে সকলের উদ্দেশে ফের বার্তা দিলেন তিনি। লিখলেন, ‘বাড়িতে থাকুন, সাবধানে থাকুন। আশা হারাবেন না’। এই লেখার সঙ্গেই একটি নিজস্বী জুড়ে দিলেন অভিনেত্রী। খোলা চুলে, জৌলুসহীন বাড়ির পোশাকে দেখা যাচ্ছে করিনাকে।

প্রায় প্রতি দিনই ইনস্টাগ্রামের মাধ্যমে নানা হেল্পলাইন নম্বর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন করিনা। করোনাকালে মানসিক অবসাদ, দুশ্চিন্তা কাটিয়ে ওঠার নানা উপায় নেটমাধ্যমে জানিয়েছেন তিনি। যে সব শিশুদের অভিভাবক করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

এ ভাবেই নেটমাধ্যমকে কাজে লাগিয়ে অতিমারিকালে মানুষের পাশে থাকছেন নবাব-পত্নী। বার বার মনে করিয়ে দিচ্ছেন সব ধরনের সাবধানতা মেনে চলার কথা।

করিনার ইনস্টাগ্রাম স্টোরি।

করিনার ইনস্টাগ্রাম স্টোরি।

Bollywood Actress Kareena Kapoor Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy