Advertisement
E-Paper

মাঝ রাতে বাইক চালিয়ে কোথায় চললেন করিনা?

মুম্বইয়ের কটন গ্রিন রেলওয়ে স্টেশনের কাছের রাস্তায় মাঝ রাতে বাইক চালাতে দেখা গেল করিনাকে! একেবারে সাদামাটা ভাবে, খুব অল্প মেক-আপে, হলুদ-কালো সালওয়ার-কামিজে রাতের রাস্তায় বাইক চালিয়ে গন্তব্যের দিকে এগোলেন বেগম পটৌডি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৫ ১২:৫৯
‘উড়তা পঞ্জাব’ ছবির শুটিংয়ে করিনা আর দিলজিতের বাইক সওয়ারি।

‘উড়তা পঞ্জাব’ ছবির শুটিংয়ে করিনা আর দিলজিতের বাইক সওয়ারি।

মুম্বইয়ের কটন গ্রিন রেলওয়ে স্টেশনের কাছের রাস্তায় মাঝ রাতে বাইক চালাতে দেখা গেল করিনাকে! একেবারে সাদামাটা ভাবে, খুব অল্প মেক-আপে, হলুদ-কালো সালওয়ার-কামিজে রাতের রাস্তায় বাইক চালিয়ে গন্তব্যের দিকে এগোলেন বেগম পটৌডি। পিছনে রইলেন এক পুরুষসঙ্গী। নাহ্, তিনি সইফ আলি খান নন!

সইফ যে অত রাতে বেগমের পিছনে বাইকে সওয়ার হবেন না, সেটাই স্বাভাবিক! কেন না, করিনা তখন ব্যস্ত ছিলেন অভিষেক চৌবের নতুন ছবির শুটিংয়ে। ‘উড়তা পঞ্জাব’-এর এক অ্যাকশন দৃশ্যের জন্যই বাইক নিয়ে মাঝ রাতে পথে দেখা মিলল নায়িকার। আর পুরুষসঙ্গীটি হলেন ছবিতে তাঁর সহ-অভিনেতা দিলজিৎ! দু’জনে মিলে প্রথমে বাইক চালিয়ে ধাওয়া করলেন এক ট্রাকের পিছনে, তার পর ঝাঁপ দিলেন সেই ট্রাকের ভিতরে! তার পর কী হল, সেটা না-হয় দেখা যাক ছবিতেই।

দেখুন গ্যালারি:

বাইকে সওয়ার বলি-বেবি

দেখার জন্য অবশ্য খানিকটা অপেক্ষা করতে হবে। আপাতত জোর কদমে শুটিং চলছে ‘উড়তা পঞ্জাব’-এর! অনেক দিন পরে প্রাক্তন প্রেমিক শহিদ কপূরের সঙ্গে এই ছবিতে কাজ করছেন করিনা, সঙ্গে রয়েছেন আলিয়া ভট্টও! তাঁদের ত্রিকোণ রসায়ন কেমন ঝড় তোলে সেলুলয়েডে, তা দেখার জন্যই আপাতত দিন গুনছেন ভক্তরা!

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy