Advertisement
E-Paper

রণবীর-ক্যাটরিনার ‘জগ্গা জাসুস’ পিছোল, কেন জানেন!

রণবীর-ক্যাটরিনার বোধহয় শনির দশা চলছে! নইলে ফিল্ম রিলিজ পিছিয়ে যায়! শোনা যাচ্ছে, ‘জগ্গা জাসুস’ নাকি আগামী জুনে রিলিজ হবে না। এই সে দিন হল তাঁদের ব্রেকআপ হল। এর মধ্যেই ফের এ খবর। তা কেন এমন হল? তবে কি এক্স-কাপ্‌লের সম্পর্কের জটিলতাই নেপথ্য কারণ? বলিউডের আনাচে কানাচে চলছে জল্পনা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:২৭
ছবি: টুইটার।

ছবি: টুইটার।

রণবীর-ক্যাটরিনার বোধহয় শনির দশা চলছে! নইলে ফিল্ম রিলিজ পিছিয়ে যায়! শোনা যাচ্ছে, ‘জগ্গা জাসুস’ নাকি আগামী জুনে রিলিজ হবে না। এই সে দিন হল তাঁদের ব্রেকআপ হল। এর মধ্যেই ফের এ খবর। তা কেন এমন হল? তবে কি এক্স-কাপ্‌লের সম্পর্কের জটিলতাই নেপথ্য কারণ? বলিউডের আনাচে কানাচে চলছে জল্পনা।

আরও পড়ুন

সরাসরি সে সব জল্পনা অবশ্য পাত্তা দিচ্ছেন না ‘জগ্গা জাসুস’-এর প্রোডাকশন ইউনিট। বরং তারা জানাচ্ছে, ফিল্মের কাজ এখনও বাকি। এতে নাকি ফিল্মের লিড কাস্ট রণবীর-ক্যাটের ব্রেকআপ দায়ী নয়। তবে এ সব নিয়ে কী বলছেন স্বয়ং ক্যাটরিনা? তিনি বলেন, “প্রোডিউসাররা জানিয়েছেন, ‘জগ্গা জাসুস’-এর ৬০-৭০ দিনের কাজ বাকি। মানে ধরে নিন, ফিল্মের সামান্য কিছু কাজ বাকি রয়েছে।”

Advertisement

তবে শেষমেশ কবে দিনের আলোর দেখবে ‘জগ্গা জাসুস’? রণবীরের এক্স-ফ্লেম বলেন, “ জুলাইয়ের শেষে বা অগস্টের গোড়াতে দেখা যেতে পারে এটি।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy