নতুন বছরে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি হল ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’। ছবির ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। যশকে দেখা যাবে মূল চরিত্রে। এ ছাড়াও অন্যতম কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। গত বছর জুলাই মাসে মা হয়েছেন কিয়ারা। পর্দায় বরাবরই তাঁকে মিষ্টি নায়িকার চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু কিয়ারা জানান, আগের সেই মানুষটা তিনি নেই। মাতৃত্ব তাঁকে বদলে দিয়েছে।
সম্প্রতি ‘টক্সিক’ ছবির একটি পোস্টার মুক্তি পেয়েছে সেখানেই দেখা যাচ্ছে যশের কোলে বসে রয়েছেন কিয়ারা। অভিনেতার হাতে চুরুট। যদিও সেই নিয়ে খানিক বিতর্কও হয়েছে। তবে সে সব নিয়ে কোনও কথা বলতে নারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘‘আমি আসলে মা হওয়ার পরে যেন বাঘিনি হয়ে উঠেছি। কখনও মনে হয়, এই পৃথিবীর কোনও কিছুকেই গুরুত্ব দেওয়ার দরকার নেই। কখনও আবার সব কিছুই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’’
আরও পড়ুন:
এ দিকে, ছবির পরিচালক গীতু মোহন জানান, নাদিয়া চরিত্রের জন্য তাঁর প্রথম থেকেই কিয়ারাকেই পছন্দ ছিল। তিনি বলেন, ‘‘কিয়ারার পর্দায় উপস্থিতিতে এমন কিছু আছে, যা গভীর ভাবে মানবিক মনে হয়। কখনও কখনও সিনেমার ক্ষেত্রে যুক্তি দিয়ে কাজ হয় না, বরং এটাতে অনুভূতি দিতে হয় এবং কিয়ারাকে কাস্ট করার পিছনের অনুভূতিটা ছিল ঠিক তেমনই।”