Advertisement
E-Paper

Kirron Kher: ক্যানসারের সঙ্গে লড়াই জারি রেখেই প্রতিযোগিতার বিচারক কিরণ খের

জীবনে যুদ্ধ থাকবেই তাকে নিয়ে নতুন করে বাঁচতে হবে, বার্তা দিলেন কিরণ খের

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৪:০২
কিরণ খের।

কিরণ খের।


জীবনে যুদ্ধ থাকবেই। তাকে নিয়েই প্রতি দিন নতুন করে বাঁচতে হবে। নতুন করে সেই বার্তাই দিলেন কিরণ খের। ক্যানসার তাঁকে ছেড়ে যায়নি। চিকিৎসা চলছে। রোগের দাপট কমতেই তিনি ফের জীবনমুখী। সম্প্রতি ইন্ডিয়া'স গট ট্যালেন্ট প্রতিযোগিতার নতুন সিজনের শ্যুটিংয়ে আবার যোগ দিয়েছেন কিরণ খের।

প্রথম থেকেই এই শো-এর বিচারক কিরণ। বুধবার, আর এক বিচারক শিল্পা শেঠি সেট অন্য শ্যুটিং-এর নেপথ্যের গল্প ভাগ করে নিয়েছেন ভিডিয়োয়। ঝলকে দেখা গিয়েছে অতিরিক্ত সাবধানতার কারণে ফেস শিল্ড পরে রয়েছেন অনুপম খেরের স্ত্রী। এ বার তাঁর সহ বিচারক পঞ্জাবি র‌্যাপার বাদশা।

চলতি বছরের শুরুতেই কিরণ আক্রান্ত হন এক ধরনের ব্লাড ক্যানসার মাল্টিপল মাইলোমায়। ৬৯ বছরের অভিনেত্রী তখনও চিকিৎসার পাশাপাশি বাড়ি থেকেই লাগাতার কাজ করে গিয়েছেন।

সেটে ফিরেই যথারীতি রসিকতার মেজাজে 'বাড়িওয়ালি'। তাতে আরও ইন্ধন জুগিয়েছেন শিল্পা স্বয়ং। কিরণ নানা ধরনের গয়নায় নিজেকে সাজাতে ভালবাসেন। শিল্পার দাবি, তিনি প্রবীণ অভিনেত্রীর গয়নার সম্ভার দেখতেই শো-তে আসেন! সরাসরি শিল্পা সে কথা জানিয়েওছেন কিরণকে। মজা করে বলেছেন, ‘‘তোমার ছেলে সিকন্দর তো আর এই সব গয়না পরবে না! তুমি বরং আমায় দত্তক নাও। তা হলে তোমার সব গয়না আমার হয়ে যাবে।’’

রসের সন্ধান পেলে চুপ থাকেন না কিরণও। তাঁর পাল্টা দাবি, সিকন্দর পরবে না। তা বলে গয়নার ভাগও ছাড়বে না! ইতিমধ্যেই নাকি বলে দিয়েছে, ‘‘আমি না-ই পরি। মা, তোমার সব গয়না কিন্তু আমার বউয়ের। ওর জন্য যত্ন করে তুলে রেখো।’’

Kirron Kher Bollywood Actress cancer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy