Advertisement
E-Paper

করোনা প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নিয়ে কাজে ফিরলেন ৫৩ বছর বয়সি মাধুরী

ছবি পোস্ট করে নেটাগরিকদের নজর কাড়়লেন মাধুরী দীক্ষিত। রুপোলি পর্দায় ফিরলেন রুপোলি সাজে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০২১ ২৩:৫১
মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

‘সেটে ফিরলাম’, ঘোষণা করলেন অভিনেত্রী। সঙ্গে তার প্রমাণ দিতেও ভুললেন না। ৩টি ছবি পোস্ট করে নেটাগরিকদের নজর কাড়়লেন মাধুরী দীক্ষিত। রুপোলি পর্দায় ফিরলেন রুপোলি সাজে।

কিছু দিন আগেই করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে নিয়েছেন তিনি। সুরক্ষা আগে, তার পর কাজ।এই মন্ত্রে বিশ্বাসী অভিনেত্রী সেটে ফিরলেন। ছবি পোস্ট করলেন নেটমাধ্যমে। সম্পূর্ণ রুপোলি রঙে সেজে উঠেছেন তিনি। রুপোলি শাড়ি, ব্লাউজ, কানের দুল, চুড়ি। লিখলেন, ‘ব্যাক অন সেট’, অর্থাৎ ‘কাজে ফিরলাম’। পাশে ক্যামেরার ইমোজি। কিন্তু কোন কাজ, সেটা জানা গেল না

ওটিটি-তে পা রাখছেন অভিনেত্রী। নেটফ্লিক্সে আসছে মাধুরী অভিনীত ‘ফাইন্ডিং অনামিকা’। সেই ছবির জন্য অপেক্ষারত মাধুরীর অনুরাগীরা। তাঁর সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা মানব কল এবং সঞ্জয় কপূর।

Bollywood madhuri dixit COVID Vaccine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy