Advertisement
E-Paper

অর্জুন পারেন না, বদলে মালাইকাই করেন কাজটি! একত্রবাসের গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী

দিন কয়েক আগেই মালাইকা জানান, তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। এ বার অর্জুন সম্পর্কে গোপন কথাটা বলেই ফেললেন প্রকাশ্যে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ২০:৫১
Malaika arora reveals that secret that she is happy to cook for arjun kapoor

অর্জুনের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা? — ফাইল চিত্র।

আরবাজ় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লম্বা সময় অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা আরোরা। দিন কয়েক আগেই অভিনেত্রী জানান, জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তিনি প্রস্তুত। তা হলে কি খুব শীঘ্রই ছাঁদনাতলায় দেখা যেতে চলেছে মালাইকা ও অর্জুনকে? এই নিয়ে জল্পনা চলছিলই। এর মাঝে দু’জনের সম্পর্কের বেশ কিছু অজানা কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সম্প্রতি মালাইকা জানিয়েছেন, তিনি অর্জুনের জন্য নিয়মিত রান্না করেন। শুধু তা-ই নয়, অর্জুন নাকি চা অবধি করতে পারেন না। তাঁকে রান্না করতে বলাটাও বোকামি। মালাইকার কথায়, ‘‘আমিই অর্জুনের জন্য রান্না করি। যে রান্না করতেই জানে না, তাকে সেই কাজের ভার দেওয়ার কোনও মানে হয় না। তবে আমার রান্না ও খুব উপভোগ করে, এটাই ভাল লাগার জায়গা।’’

দু’জনের বয়সের মধ্যে পার্থক্য ১২ বছরের। তার উপরে এক সন্তানের মা তিনি। অর্জুনের সঙ্গে সম্পর্কের প্রথম দিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকাকে। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। এখন নিজেদের মধ্যে বেশ স্বচ্ছন্দ দুই তারকাই। এক সাক্ষাৎকারে মালাইকা জানান, বয়সের পার্থক্য নাকি কখনওই তাঁদের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। মালাইকা বলেন, ‘‘অর্জুন ওর বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। ও ভীষণ যত্নবানও। আমার মনে হয় না, ওর মতো পুরুষ এখনকার দিনে খুঁজে পাওয়া যায়।’’

অর্জুনের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি? ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ খ্যাত তারকা বলেন, ‘‘আমি আর অর্জুন অবশ্যই নিজেদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। আমার মনে হয়, আমরা দু’জনেই তার জন্য প্রস্তুত। তবে আমরা এখনই খুব বেশি পরিকল্পনা করতে চাই না এটা নিয়ে।’’

Malaika Arora Arjun Kapoor Bollywood Celebs Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy