Advertisement
E-Paper

হিন্দি ভাষাকে ব্যঙ্গ করতেন! সেই বিজয়ই ‘লাইগার’ করছেন দেখে গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী

বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বছর দুই আগে কাজ করেছেন মালবিকা। তখন হিন্দি বলতে পারতেন না বিজয়। সেই বিজয় ‘লাইগার’ করছেন দেখে অবাক অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১৯:৫১
বিজয়কে নিয়ে কী বললেন মালবিকা?

বিজয়কে নিয়ে কী বললেন মালবিকা? ফাইল চিত্র।

বিজয় দেবেরাকোন্ডা হিন্দি ছবিতে কাজ করছেন! এই ভাষা বলতে পারছেন? ‘লাইগার’-এর ঝলক দেখে শুরুতে বিশ্বাস হচ্ছিল না অভিনেত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায়ের। বছর দুই আগে তিনি যখন বিজয়ের সঙ্গে কাজ করেছেন, একেবারে অন্য মানুষ ছিলেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে মালবিকা জানালেন, তিনি যে বিজয়কে চিনতেন সেই বিজয় হিন্দি শুনলে ভেঙাতেন।

সময় গড়িয়েছে, এখন ওড়িয়া ছবিতে অভিনয়ের পাশাপাশি মহিলা র‍্যাপ তারকা হিসাবেও জনপ্রিয়তা পেয়েছেন মালবিকা। বললেন, “আমি খুব ছোট বয়স থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কেরিয়ার শুরু করেছি। বিজয়কে আমার কখনওই তেমন আহামরি লাগেনি। যদিও সে খুবই পেশাদার অভিনেতা। শুরু থেকেই ভাল কাজ করে। কিন্তু আমি একটি বিশেষ ঘটনার কথা না বলে পারছি না।”

এর পরই অভিনেত্রী হাসতে হাসতে অতীতের এক স্মৃতি ভাগ করে নেন। জানান, সে বার ‘নি ভেনাকালে নাদিচি’ গানের ভিডিয়ো শুট করছেন বিজয়ের সঙ্গে। মালবিকার কথায়, “বিজয় হিন্দি বুঝত না। আমি ওর সঙ্গে হিন্দিতে কথা বলতে গেলে হাসাহাসি করত। হিব্রু মনে হত ওর। ভেঙাত আমায় ওকে হিন্দিতে কিছু বললেই। সেই বিজয় ‘লাইগার’-এর মতো পুরোদস্তুর হিন্দি ছবি করে ফেলল দেখে আমি তো তাজ্জব! টিজার দেখে ভাবছি, বিজয় এটা কী ভাবে পারল! সে যে অত্যন্ত পেশাদার স্বীকার করতেই হবে। খুব ভাল ছেলে।”

‘লাইগার’-এর প্রচারে যখন ব্যস্ত ছিলেন বিজয় তখনও মালবিকা মজা করে বলেছেন, “এ বার বলে দেব না কি বিজয়?” পোস্টারের নীচেও তিনি লিখেছিলেন বিজয়কে, “বলিউডে স্বাগত”। এ বছর অগস্টেই মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা বিজয়ের প্রথম হিন্দি ছবি। যদিও বক্স অফিসে মুখ খুবড়ে পড়েছে এই ছবি।

Malobika Banerjee Vijay Deverakonda Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy