Advertisement
E-Paper

বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে ‘কুরুচিকর’ প্রশ্ন! তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে নিয়ে কোন জবাব দিলেন মালবিকা?

বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে চোখ ছলছল করে উঠেছিল তৃষার। আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তার পর থেকে সেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। তাই এক অনুষ্ঠানে বিজয়-তৃষাকে নিয়ে মালবিকাকে প্রশ্ন করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৯:১৫
বিজয়-তৃষাকে নিয়ে কী জবাব মালবিকার?

বিজয়-তৃষাকে নিয়ে কী জবাব মালবিকার? ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন তলপতি বিজয়। তবে বেশ কয়েক মাস আগে থেকেই তিনি খবরে। স্ত্রী তাঁর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন। স্ত্রীর অভিযোগ ছিল, বিজয় বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত। সেই অভিযোগের তির ছিল নাকি তৃষা কৃষ্ণনের দিকে। তার পর থেকেই বিজয় ও তৃষাকে নিয়ে নানা গুঞ্জন। সম্প্রতি এক অনুষ্ঠানে বিজয় ও তৃষার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় মালবিকা মোহননকে। তিনি কী উত্তর দেন?

বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে চোখ ছলছল করে উঠেছিল তৃষার। আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তার পর থেকে সেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। তাই এক অনুষ্ঠানে বিজয়-তৃষাকে নিয়ে মালবিকাকে প্রশ্ন করা হয়। কিন্তু সেই শুনেই রেগে যান অভিনেত্রী। মালবিকার মতে, এ ধরনের প্রশ্ন অত্যন্ত কুরুচিকর এবং অপ্রয়োজনীয়। প্রশ্ন শুনে মালবিকা স্পষ্ট বিরক্তি প্রকাশ করে বলেন, “আপনারা কী ধরনের প্রশ্ন করছেন?”

এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। তার পরে মালবিকা তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, তামিলনাড়ুর সাংবাদিকদের প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তবে কয়েক জন বার বার এমন কিছু প্রশ্ন করেছেন, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং শুধুই চাঞ্চল্য তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছে।

মালবিকা আরও জানান, গত সাত বছর ধরে তিনি বিজয়কে চেনেন। তাই বিজয়ের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে এবং তাঁকে বন্ধু বলতে পেরে তিনি কৃতজ্ঞ। বিজয়ের জীবনের যাত্রাপথ তিনি কাছ থেকে দেখেছেন এবং তা তাঁর কাছে অনুপ্রেরণাদায়ক। অভিনেত্রীর অনুরোধ করেছেন, ভবিষ্যতে যেন কথোপকথনের সময়ে সকলের প্রতি সম্মান বজায় রাখা হয় এবং সংবেদনশীলতা দেখানো হয়।

উল্লেখ্য, মালবিকা ২০২১ সালের জনপ্রিয় ছবি ‘মাস্টার’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছিলেন।

Thalapathy Vijay Trisha Krishnan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy