Advertisement
E-Paper

Mandira Bedi: স্বামী রাজের মৃত্যুর পর প্রথম পারিবারিক ছবি, মন্দিরার পোস্ট জুড়ে শুধুই ভালবাসা

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন মন্দিরা। এর আগেও একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। যে সব ছবিও এই বার্তাই দিচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ১০:৪০
মন্দিরা বেদী

মন্দিরা বেদী ছবি: ইন্সটাগ্রাম

শুধুই ভালবাসা। স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর প্রথম পারিবারিক ছবি নেটমাধ্যমে পোস্ট করলেন মন্দিরা বেদী। ছবিতে দেখা যাচ্ছে মন্দিরা এবং রাজের দুই সন্তান বীর এবং তারাকে। সঙ্গে মন্দিরার বাবা মা বীরেন্দ্র সিংহ বেদী এবং গীতা বেদী। বাবা-মা এবং পুত্র-কন্যার সঙ্গে তাঁর সাম্প্রতিকতম ছবিটি পোস্ট করে মন্দিরা লিখেছেন, ‘শুধুই ভালবাসা। আমার পরিবারের কাছে কৃতজ্ঞ। কঠিন সময়ে যে ভাবে তাদের পাশে পেয়েছি, তা সত্যিই মনে থাকবে।’

গত ৩০ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ। রাজের মৃত্যুর পর মন্দিরার পারলৌকিক ক্রিয়ার ছবি দেখা গিয়েছিল নেটমাধ্যমে। রাজের শেষযাত্রায় কাঁধ দিয়েছিলেন মন্দিরা। আবার সে সময় তাঁর পোশাক নিয়ে কটাক্ষও হয়েছিল নেটপাড়ায়। কারণ, মন্দিরা সাদা টি-শার্ট এবং জিন্‌স পরিহিতা হয়ে স্বামীর শেষযাত্রায় অংশ নিয়েছিলেন। কিন্তু পাশাপাশিই তাঁর প্রশংসা হয়েছিল শেষকৃত্যের সময় যুগ যুগ ধরে প্রচলিত ‘পুরুষতন্ত্র’ ভেঙে দেওয়ায়।

বাঁ দিকে রাজ কৌশল, ডান দিকে মন্দিরার পোস্ট করা সেই ছবি

বাঁ দিকে রাজ কৌশল, ডান দিকে মন্দিরার পোস্ট করা সেই ছবি ইন্সটাগ্রাম

কখনও বেড়াতে যাওয়ার মুহূর্ত। কখনও নিভৃতে সময় কাটানোর ছবি। কখনও শুধু রাজের নাম একটি চিরকুটে লিখে পোস্ট করেছিলেন তিনি। এ বার এল বাবা-মা এবং ছেলে-মেয়ের সঙ্গে এই ছবি। সঙ্গে ক্যাপশন— ‘শুধুই ভালবাসা’।

রাজের মৃত্যুর পর থেকে মন্দিরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। নেটমাধ্যমে গত কয়েক দিন ধরে তাঁর নানা পোস্ট অন্তত সেই বার্তাই দিচ্ছে। স্বামীর মৃত্যুর পর প্রায় একমাস অতিক্রান্ত।

পরিবারের সঙ্গে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন মন্দিরা। গত কয়েক দিনে রাজের সঙ্গে তাঁর বেশ কিছু পুরনো ছবি পোস্ট করেছিলেন মন্দিরা।

Bollywood love Mandira Bedi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy