Advertisement
E-Paper

Dev: জন্মদিনে রুক্মিণীকে নিয়ে কেক কাটবেন দেব, সঙ্গে ‘রংবাজ’ কফি, ‘পাগলু’ চা

২৪ ডিসেম্বর, জন্মদিনের আগের দিন মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘টনিক’। এটাও দেবের প্রতি বছরের উদযাপনেরই বিশেষ অঙ্গ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:১৪
দেবের জন্মদিনে রুক্মিণীর উদ্‌যাপন

দেবের জন্মদিনে রুক্মিণীর উদ্‌যাপন

২৫ ডিসেম্বর মানেই ইন্ডাস্ট্রিতে অলিখিত উৎসব! যিশু খ্রিস্টের জন্মদিন বলে নয়। দেব অধিকারীর জন্মদিন! প্রতি বছর তাঁর দল, কলাকুশলী, বিভিন্ন ফ্যানক্লাব এবং দিনের শেষে বান্ধবী রুক্মিণী মৈত্রের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা যায় সাংসদ-তারকাকে। এ বছর কী করবেন ‘টনিক’?

২৪ ডিসেম্বর, জন্মদিনের আগের দিন মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘টনিক’। এটাও দেবের প্রতি বছরের উদযাপনেরই বিশেষ অঙ্গ। সিনেবোদ্ধাদের আগাম আভাস, 'টনিক' নতুন করে হলমুখী করতে চলেছে দর্শকদের।

এত কিছু মধ্যেও হাত গুটিয়ে বসে নেই দেবের দল। ‘দেবদা’কে কী উপহার দিতে চলেছেন তাঁরা? টিম দেবের পক্ষ থেকে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন অর্ণব গুহ। পেশায় চিত্রগ্রাহক অর্ণব এসভিএফ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে যুক্ত। নিজের স্টুডিয়ো-ও আছে তাঁর। আর আছে রুবির মোড়ের কাছে ‘দেব অ্যান্ড টি’ স্টল। জানিয়েছেন, রেডিয়ো সঞ্চালক নীলায়ন একটি গান বেঁধেছেন দেবকে নিয়ে। নিজের কথা, সুরের সেই গানটির ভিডিয়ো করে টিমের পক্ষ থেকে নায়ককে উপহার দেওয়া হবে।

আর থাকবে চকোলেট কেক। কেকের বুকে দেবের ছবি। ২৫ ডিসেম্বর বিকেলে রুক্মিণীকে নিয়ে অভিনেতা আসবেন। কেক কেটে উল্লাসে মাতবেন সবার সঙ্গে।

‘দেব অ্যান্ড টি’ স্টলেও এ দিন থাকছে বড় চমক। অর্ণবের কথায়, ‘‘দেবদার বড় ছবি আনিয়েছি। সেই দিয়ে সাজানো হবে দোকান। এ দিন ক্রেতারা প্রতি দিনের রকমারি চায়ের সঙ্গে পাবেন ‘রংবাজ কফি’, ‘পাগলু চা’।’’ দেবের দুই ব্লকবাস্টার ছবির নামে বানানো পানীয় দু’টির বিশেষত্ব কী? জবাব এসেছে, সাংসদ-তারকা যে কোনও বয়সের মেয়েদের চোখে চকোলেট হিরো! যুক্তি, ‘‘চকোলেট দেখলে যেমন মেয়েরা নিজেদের সামলাতে পারেন না তেমনই বেসামাল হন দেবদাকে দেখলে। সেই ভাবনা থেকেই কফিতে মিশে যাবে গাঢ় চকোলেট! কফি-চকোলেটের মিলিত রূপ এই পানীয়।’’ অর্ণবের দাবি, ‘পাগলু চা’ হবে দেবের পাগলু অবতারের মতোই ঝাঁঝালো! চায়ে মিশে যাবে গোটা শুকনো লঙ্কার ঝাঁঝ। এ সবের পাশাপাশি দিনভর দেবের নানা ছবির জনপ্রিয় গানে মজে থাকবে চা-বিপণি।

Dev Rukmini Maitra Celebrity Birthday
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy