Advertisement
E-Paper

মিউজিক স্কোর পড়তে পারেন না ম্যাককার্টনি!

পল ম্যাককার্টনি নাকি মিউজিক ‘রিড’ করতে পারেন না। ‘বিটলস’-এর অন্যতম প্রাণ পুরুষ, পশ্চিমি গানের লিভিং লেজেন্ড সম্পর্কে এ হেন মন্তব্যটি করেছেন পলের প্রাক্তন স্ত্রী হিথার মিলস। মিলসের বক্তব্য, তাঁদের কন্যা বিয়াট্রিসকে স্যক্সোফোন বাজানো শেখানোর দায়িত্ব নিতে হয়েছিল তাঁকেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০০:০০

পল ম্যাককার্টনি নাকি মিউজিক ‘রিড’ করতে পারেন না। ‘বিটলস’-এর অন্যতম প্রাণ পুরুষ, পশ্চিমি গানের লিভিং লেজেন্ড সম্পর্কে এ হেন মন্তব্যটি করেছেন পলের প্রাক্তন স্ত্রী হিথার মিলস। মিলসের বক্তব্য, তাঁদের কন্যা বিয়াট্রিসকে স্যক্সোফোন বাজানো শেখানোর দায়িত্ব নিতে হয়েছিল তাঁকেই। কারণ পল মিউজিক স্কোর পড়তে পারেন না। প্রাক্তন স্ত্রীর এই উক্তিতে ৭৩ বছর বয়সি ম্যাককার্টনির কী প্রতিক্রিয়া, তার তোয়াক্কা না রেখেই হিথার জানিয়েছেন, পল ও তাঁর কন্যার মধ্যে যদিও তাঁদের দু’জনের সাংগীতিক প্রতিভার একটা মিশেল রয়েছে, বিয়াট্রিসের সংগীত-শিক্ষা পুরোপুরি ঘটেছে তাঁর একার তত্ত্বাবধানে। প্রসঙ্গত, পল ও হিথার পরিণয়সূত্রে আবদ্ধ হন ২০০২-এ। ২০০৮-এ তাঁদের ব্যাপক ঝগড়ার পর তাঁদের বিচ্ছেদ ঘটে।

Paul McCartney Heather Mills The Beatles Beatrice
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy