Advertisement
E-Paper

বাড়ির নীচে রাজনৈতিক কর্মীদের স্লোগান, ঘরে কী কারণে কান্নায় ভেঙে পড়লেন শ্রদ্ধা?

নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন। কিন্তু সব সময় তা সম্ভব হয় না। এক বার শ্রদ্ধা কপূরের বাড়ির বাইরে স্লোগান তুলেছিল রাজনৈতিক কর্মীরা। তা দেখে ঘরে হাউ হাউ করে কাঁদছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২
হাপুস নয়নে কেঁদে চলেছেন শ্রদ্ধা।

হাপুস নয়নে কেঁদে চলেছেন শ্রদ্ধা। ছবি: সংগৃহীত।

গত বছর মুম্বইয়ে ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর ভাই সিদ্ধান্ত কপূরের। শ্রদ্ধার ভাইকে তলব করে মুম্বই পুলিশ। যদিও শ্রদ্ধা ব্য়ক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না। ব্যক্তিগত জীবনে আড়ালেই রাখতে পছন্দ করেন। কিন্তু জীবনে এমন সময়ও আসে যখন কিছু করার থাকে না। এক বার শ্রদ্ধার বাড়ির বাইরে স্লোগান তুলেছিল এক রাজনৈতিক দলের কর্মীরা। তা দেখে ঘরে হাউ হাউ করে কাঁদছিলেন অভিনেত্রী।

ঘটনাটি ২০২২ সালের। সেই সময় বেঙ্গালুরু থেকে শ্রদ্ধার ভাই সিদ্ধান্তকে গ্রেফতার করে পুলিশ। তাও আবার মাদক মামলায়! সেই সময় শক্তি কপূরের বাড়ির বাইরে নিত্যদিন জটলা। সংবাদমাধ্যম থেকে সাধারণ লোকের ভিড়। এর মাঝে জুটে যায় রাজনীতির লোকেরা। অভিনেত্রীর বাড়ির বাইরে চিৎকার করে স্লোগান তুলতে থাকে। তাতেই ভয় পেয়ে যান অভিনেত্রী। সম্প্রতি এমনটাই জানান তাঁর মাসি তেজস্বিনী কোলহাপুরী। তাঁর কথায়, ‘‘সিদ্ধান্তের আসলে কোনও দোষ ছিল না। ও ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিল। ও পেশাদার ডিজে, ভারতের বিভিন্ন পানশালায় যায়। এ ছাড়া ওর নামের পিছনে পারিবারিক আভিজাত্য রয়েছে। তাই লোকে সহজে কাদা ছেটায়। যদিও ওই মামলায় সিদ্ধান্ত নির্দোষ প্রমাণিত হয়।’’ শ্রদ্ধার মাসির আক্ষেপ, ওই সময় সিদ্ধান্তকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয় বিভিন্ন জায়গায়। তার ফল স্বরূপ দুই ভাইবোনকে হেনস্থার মুখ পড়তে হয়। দাদার ওই ঘটনা শ্রদ্ধার মতে গভীর ক্ষত করে দিয়েছিল, দাবি অভিনেত্রীর মাসির।

Shraddha Kapoor Bollywood Actress Shakti Kapoor Siddhant Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy