বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের কোনও বিমানে জ্বালানির সমস্ত সুইচ পরীক্ষা করা হয়েছে। কোনও সমস্যা ধরা পড়েনি। রবিবার লন্ডনের হিথরো থেকে বেঙ্গালুরুগামী সংস্থার একটি বিমানের (৭৮৭-৮) সুইচে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বলে অভিযোগ ওঠে। তার পরেই সংস্থার সমস্ত বি ৭৮৭ মডেলের বিমান পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে এয়ার ইন্ডিয়ার ৩৩টি ড্রিমলাইনার বিমান আছে, যার মধ্যে ২৭টি চলাচল করে। বেঙ্গালুরুগামী বিমানের জ্বালানি সুইচে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার অভিযোগ মেলায় সতর্কতামূলক পদক্ষেপ করে পাইলটের উপস্থিতিতে কর্তৃপক্ষ একই মডেলের সমস্ত বিমানের জ্বালানি সুইচ পরীক্ষা করে। বিবৃতি দিয়ে সংস্থা জানিয়েছে, কোনও বিমানের জ্বালানি সুইচে ত্রুটি ধরা পড়েনি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বছরের ১২ জুন অহমদাবাদ থেকে লন্ডনের অদূরে গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান (৭৮৭-৮)। রানওয়ে থেকে ওড়ার ৩২ সেকেন্ডের মধ্যেই ওই বিমানটি একটি বহুতলে ধাক্কা দিয়ে ভেঙে পড়ে। ওই ঘটনায় মৃত্যু হয় ২৬০ জনের। সেখানেও উঠে এসেছিল জ্বালানি সুইচে সমস্যার কথা।