Advertisement
E-Paper

অ্যাপই যখন দুনিয়া, কোন ওটিটি তারকার পকেট সবচেয়ে ভারী?

নেটফ্লিক্স, জ়ি ফাইভ, ডিজ়নি প্লাস হটস্টার-এর মতো ওটিটি মাধ্যমগুলির জনপ্রিয়তা বড় পর্দাকেও টক্কর দিতে পারে। ভারতে ওটিটি মাধ্যমে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কারা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ২১:১০
Symbolic Image.

—প্রতীকী চিত্র।

বলিউডে বড় পর্দায় কোন কোন তারকা আকাশছোঁয়া পারিশ্রমিক পান কিংবা এই মুহূর্তে কোন অভিনেতার পারিশ্রমিক সবচেয়ে বেশি— তা নিয়ে আগেই আলোচনা হয়েছে। আসা যাক ওটিটি মঞ্চে। পর্দার থেকেও এ যুগে ওটিটি নিয়ে বেশি মাতামাতি। হাতের কাছের অ্যাপে যখন গোটা বিশ্ব মুঠোয় চলে আসে তখন আর দূরে যাওয়া কেন! জেনে নেওয়া যাক ওটিটির অভিনেতা- অভিনেত্রীদের মধ্যে কার পকেট ভারী।

বর্তমানে ওটিটি মাধ্যমের জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকসংখ্যাও বাড়ছে দিনে দিনে।পঙ্কজ ত্রিপাঠী, নওয়াজ়উদ্দিন সিদ্দিকি, মনোজ বাজপেয়ী, রাধিকা আপ্টের মতো অভিনেতা-অভিনেত্রীরা ওটিটি মাধ্যমে দারুণ কাজ করছেন। দর্শকের সমাদর যেমন পাচ্ছেন, তেমনই পাচ্ছেন বিপুল পারিশ্রমিক।

নেটফ্লিক্স, জ়ি ফাইভ, ডিজ়নি প্লাস হটস্টার-এর মতো ওটিটি মাধ্যমগুলির জনপ্রিয়তা বড় পর্দাকেও টক্কর দিতে পারে। ভারতে ওটিটি মাধ্যমে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কারা? টাকার অঙ্কই বা কত? বিভিন্ন সূত্র থেকে মিলেছে হিসাব।

১.অজয় দেবগন: ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’-এ অভিনয় করে অজয় নাকি ১২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ওটিটিতে এই কাজের মাধ্যমেই অভিষেক হয় অজয়ের।

২. সইফ আলি খান: আট পর্বে বিন্যস্ত সিরিজ় ‘সেক্রেড গেমস’-এর সিজ়ন ১-এ অভিনয় করে ১৫ কোটি টাকা পারিশ্রমিক পান সইফ।

Pankaj Tripathi

পঙ্কজ ত্রিপাঠী। ছবি: সংগৃহীত।

৩.পঙ্কজ ত্রিপাঠী: ওটিটি মাধ্যমে অন্যতম জনপ্রিয় অভিনেতা পঙ্কজ। ‘সেক্রেড গেমস’-এ অভিনয় করে ১২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। ‘মির্জাপুর ২’-এর জন্য ১০ কোটি টাকা নিয়েছেন।

Manoj Bajpayee

মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীত।

৪. মনোজ বাজপেয়ী: ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজ়নে অভিনয় করে মনোজ ১০ কোটি টাকা উপার্জন করেছেন।

Nawazuddin Siddiqui

নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। ছবি: সংগৃহীত।

৫. নওয়াজ়়উদ্দিন সিদ্দিকি: ‘সেক্রেড গেমস’-এর দ্বিতীয় সিজ়নে অভিনয় করে নওয়াজ় ১০ কোটি টাকা পেয়েছেন।

৬. রাধিকা আপ্টে: ‘সেক্রেড গেমস’-এ কাজ করেছেন রাধিকাও। তাঁর পারিশ্রমিক ৪ কোটি টাকা।

৭.সামান্থা রুথ প্রভু: তেলুগু ছবির বিখ্যাত নায়িকা সামান্থা রুথ প্রভু ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সিজ়ন ২-তে অভিনয় করে ৪ কোটি টাকা পেয়েছেন।

Bollywood Actors OTT Platforms Web Series Manoj Bajpayee Pankaj Tripathi Nawazuddin Siddiqui Radhika Apte
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy