Advertisement
E-Paper

খুশি ও জাহ্নবী ছাড়াও আর এক কন্যা রয়েছে শ্রীদেবীর! পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী, কে তিনি?

জাহ্নবী, খুশি ছাড়াও শ্রীদেবীর আরও এক কন্যা সন্তান রয়েছে। যিনি থাকেন পাকিস্তানে। পেশাদার অভিনেত্রী তিনি। মৃত্যুর আগে এই কন্যেকেই নিজের তৃতীয় সন্তানের স্বীকৃতি দেন শ্রীদেবী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯
জাহ্নবী ও খুশি ছাড়া শ্রীদেবীর রয়েছে আরও এক সন্তান।

জাহ্নবী ও খুশি ছাড়া শ্রীদেবীর রয়েছে আরও এক সন্তান। ছবি: সংগৃহীত।

ভারতীয় সিনেমার প্রথম মহিলা সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। জন্মসূত্রে তামিল এই তারকা দক্ষিণী ছবির সঙ্গে হিন্দি ছবিতে চুটিয়ে কাজ করেছেন। হিন্দি ছবির প্রযোজক বনি কপূরকে বিয়ে করার পর পাকাপাকি ভাবেই মুম্বইয়ে থাকতে শুরু করেন শ্রীদেবী। তার পর দুই কন্যা সন্তান জাহ্নবী কপূর ও খুশি কপূরের জন্ম হয়। যদিও শ্রীদেবীর আরও এক কন্যাসন্তান রয়েছে। যিনি থাকেন পাকিস্তানে। পেশাদার অভিনেত্রী তিনি। মৃত্যুর আগে এই কন্যেকেই নিজের তৃতীয় সন্তানের স্বীকৃতি দেন শ্রীদেবী।

মাত্র ৫৪ বছর বয়সে মৃত্যু হয় শ্রীদেবীর। দুবাইয়ে আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। সেখানে বাথটবে পড়ে মৃত্যু হয় তাঁর। তার পর কেটে গিয়েছে প্রায় আট বছর। শ্রীদেবীর দুই মেয়ে খুশি ও জাহ্নবী নিজেদের বলিউডে প্রতিষ্ঠিত করার দৌড়ে শামিল। জাহ্নবীর প্রায় আট বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। খুশি সবে কাজ শুরু করেছেন। তবে শ্রীদেবীর তৃতীয় কন্যা জাহ্নবীর বয়সি হলেও তিনি পাকিস্তানি ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত অভিনেত্রী। শুধু তাই নয়, সেখানকার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। নাম সজল আলি। মৃত্যুর আগে সজল ও শ্রীদেবী একসঙ্গে ‘মম’ ছবিতে কাজ করেন। সজল সেখানে শ্রীদেবীর মেয়ের চরিত্রে অভিনয় করেন। তখন একটা লম্বা সময় বাইরে শুটিং করেন সজল ও শ্রীদেবী প্রচারেও অভিনেত্রীর পাশে পাশেই থাকতেন পাকিস্তানি এই অভিনেত্রী। শ্রীদেবী তখন বলেন, ‘‘সজল আমার তৃতীয় সন্তানের মতো।’’

শ্রীদেবীর পাশে সজল আলি।

শ্রীদেবীর পাশে সজল আলি। ছবি: সংগৃহীত।

শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে সজল বলেন, ‘‘আরও এক বার যেন মাকে হারিয়ে ফেললাম।’’ কারণ, শ্রীদেবীর মৃত্যুর এক বছর আগে সজলের জন্মদাত্রী মা ক্যানসারে মারা যান। কথা ছিল, প্রভাসের সঙ্গে ‘ফৌজী’ ছবিতে কাজ করবেন সজল। যদিও দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ থাকার কারণে সজলের ভারতীয় ছবিতে কাজ করার সম্ভাবনা ক্ষীণ।

Sridevi Sridevi Death Sridevi's daughter Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy